editor
প্রকাশিত: 10:21 PM, June 18, 2023
১৫ বছর ধরে সিলেট সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সিলেট জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য সাংবাদিক রেজওয়ান আহমদ। সেই ধারাবাহিকতা ধরে রেখে ঝুড়ি প্রতীক নিয়ে ৫ নং ওয়ার্ডের কাউন্সলর প্রার্থী হয়েছেন তিনি। রোববার তার সমর্থনে গণসংযোগ করেন তার সহকর্মী সাংবাদিকরা। নগরীর গোয়াইটুলায় চাষনী পীরের (রাহ.) মাজার সংলগ্ন এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়।
প্রচারণাকালে সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল বলেন, সাংবাদিকরা সাধারণত নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন না, তারা নির্বাচনী হালচাল তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেন। কিন্তু এবার আমরা নির্বাচনী প্রচারণায় নামার কারণ হচ্ছে আমাদের দুজন সহকর্মী নির্বাচনে প্রার্থী হয়েছেন। এর মধ্যে ৫ নং ওয়ার্ডে রেজওয়ান আহমদ ও ২৭ নং ওয়ার্ডে মঈন উদ্দিন। আমরা তখনই তাদের পক্ষে প্রচারণায় নেমেছি যখন আমরা এই সার্টিফিকেট দিতে পারছি যে, আমাদের সহকর্মীদের ভোট দিলে তারা যদি নির্বাচিত হন তাহলে কখনো ওয়ার্ডবাসীকে মাথা নিচু হতে হবে না কিংবা তাদের কাউন্সিলরের জন্য লজ্জিত হতে হবে না।
তিনি বলেন, সাংবাদিক হিসেবে আমরা রেজওয়ান আহমদকে দেখেছি একজন সৎ সাহসী সাংবাদিক হিসেবে। কাউন্সিলর হিসেবে সিলেট সিটি করপোরেশনে যারা সৎ সাহস নিয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারেন, সিলেটের জনগণের উন্নয়নের জোরালো ভূমিকা রাখতে পারেন সেইসব কাউন্সিলরদের একজন রেজওয়ান আহমদ। বারবার রেজওয়ান আহমদ এই ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আমরা আশাবাদী ২১ তারিখ নির্বাচনে ৫ নং ওয়ার্ডের একজন যোগ্য প্রার্থী হিসেবে তারা রেজওয়ান আহমদকে বেছে নিবেন।
এসময় কাউন্সিলর প্রার্থী রেজওয়ান আহমদ বলেন, আমি আসলে ৩ বারের কাউন্সিলর হিসেবে মানুষের ঘরে ঘরে যাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি। এবং আমি আত্মবিশ্বাসী বিগত দিনের ন্যায় এবারও আমি বিপুল ভোটে নির্বাচিত হব। ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে আপনারা বিগত ১৫ বছর থেকে দেখেছেন, বাকিদেরও আপনারা চিনেন, আমাকে যদি যোগ্য মনে হয় তবে আপনারা আমাকে নির্বাচিত করুন। তিনি সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি ১৫ বছর জনপ্রতিনিধি থাকা অবস্থায় এক টাকা হারাম উপার্জন করিনি। এই শক্তি ও আদর্শ আমি পেয়েছি কারণ আমি সাংবাদিক ছিলাম। তিনি ওয়ার্ডবাসীর কাছে ওয়াদা করেন যদি ওয়ার্ডবাসী তাকে নির্বাচিত করেন তবে তিনি তাদের আমানতের পূর্ণ হেফাজত করবেন।
প্রচারণায় সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি সাঈদ চৌধুরী টিপু, সাধারণ সহ সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, ক্লাবের সিনিয়র সদস্য মহসিন আহমদ, ক্লাব সদস্য মো. মনিরুজ্জামান রনি, মেহেদী হাসান মিজু, জয়ন্ত কুমার দাস প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-লন্ডন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ, যুক্তরাষ্ট্রপ্রবাসী সৈয়দ ফয়সল হোসেন চৌধুরী, স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান মাসুদ, আবদুল আহাদ, এনাম উল্লাহ, আফজল হোসেন প্রমুখ।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে