editor
প্রকাশিত: 8:40 PM, October 3, 2023
সিলেটের স্বনামধন্য কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আলীম ইন্ডাস্ট্রিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও এগ্রিকালচারাল মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (AMMA-B) এর সভাপতি আলীমুল এহছান চৌধুরী (এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক কৃষি যন্ত্রপাতি সমিতি) (ReCAMA) এর সভাপতি নির্বাচিত হয়েছেন। সোমবার তুরস্কের ইজমির শহরে অনুষ্ঠিত এশিয়া এবং প্যাসিফিকের কৃষি যন্ত্রপাতি সমিতির আঞ্চলিক পরিষদ (ReCAMA) -এর ৯ম সদস্য সভায় ২০২৩-২০২৪ সালের জন্য তাকে এর প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভিয়েতনাম সোসাইটি অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং (VSAGE) এর ডেপুটি ডিরেক্টর জেনারেল মিস থি তাম দিন।
উল্লেখ্য যে- তুরস্কের ইজমির শহরের (ReCAMA)- (এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক কৃষি যন্ত্রপাতি সমিতি) ৯ম অধিবেশনটি আয়োজন করে CSAM (সেন্টার ফর সাসটেইনেবল এগ্রিকালচারাল মেকানাইজেশন)। যা ESCAP (ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক) এর আওতাভুক্ত। (ReCAMA) ২০১৪ সালে CSAM দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই নেটওয়ার্কের সদস্যপদ এখন ১৫টি দেশের ২০টি কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক এবং পরিবেশক সমিতিতে প্রসারিত হয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।