editor
প্রকাশিত: 12:04 PM, September 8, 2024
অনলাইন ডেস্ক:: ১৯৯৯ সালে গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের মন্ত্রী ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে সরকারি জমি নিজ দলের এমপির প্রতিষ্ঠানকে বরাদ্দ দেন তিনি। বিনিময়ে ৫৫ লাখ টাকা উৎকোচ নেন। অভিযোগের সত্যতা পেয়ে ২০০৮ সালে মোশাররফকে প্রধান আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন। ২০১৮ সালে মামলার বিচার শুরুর অভিযোগ গঠনের সময় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন আদালত।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ে দলীয় প্রভাবে বিচার শুরুর আগেই তাকে অব্যাহতি দেন আদালত। পরবর্তীসময়ে সরকারি প্রভাবের কারণে ইঞ্জিনিয়ার মোশাররফকে অব্যাহতি দেওয়ার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেনি দুদক। যে বিচারক মামলার দায় থেকে ইঞ্জিনিয়ার মোশাররফকে অব্যাহতি দিয়েছিলেন, সেই বিচারক মীর রুহুল আমিন বর্তমানে দুদকের মহাপরিচালক (লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশন)।
১৯৯৯ সালে চট্টগ্রাম শহরের মাস্টারপ্ল্যানে থাকা আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার কার পার্কিংয়ের নির্ধারিত সরকারি জমি অনেকটা জোর খাটিয়ে তিন তারকা হোটেল করার জন্য আওয়ামী লীগের এমপি রফিকুল আনোয়ারের প্রতিষ্ঠানকে লিজ বরাদ্দ দেন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দুর্নীতির বিষয়টি ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সময় দুদকের নজরে আসে।
প্রাথমিক অনুসন্ধানের পর ২০০৭ সালের ২২ নভেম্বর নগরীর ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন দুদকের ওই সময়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। মামলায় ঘটনার সময়ের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ওই সময়ে জাতীয় সংসদ সদস্য রফিকুল আনোয়ার এবং তার ভাই ফখরুল আনোয়ারকে আসামি করা হয়। মামলায় দণ্ডবিধির ৪০৯, ১৬১, ১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, আলোচিত ১ দশমিক ৪৪ বিঘা জমির বিভিন্ন করসহ সরকারি মূল্য ছিল ১ কোটি ৬৯ লাখ ২০ হাজার ৭৮৯ দশমিক ৩৮ টাকা। প্রথমে আবেদনকারী হোটেল গোল্ডেন ইন চট্টগ্রামের নামে আবেদন করে তিন তারকা হোটেল করার জন্য জায়গাটি বরাদ্দ দেওয়া হয়। পরে মন্ত্রণালয় থেকে মেসার্স সানমার হোটেলস লিমিটেডের নামে বরাদ্দপত্র পরিবর্তন করে নেয়। দ্বিতীয়পক্ষ সানমার প্রপার্টিজের ওই সময়ে ব্যবস্থাপনা পরিচালক মাসুক হক শাহীন ও তার স্ত্রীর নামে জায়গাটির লিজ মালিকানা প্রতিষ্ঠানের নামে হস্তান্তর করা হয়।
কমিশন যখন যে বিষয়ে সিদ্ধান্ত দেয়, সে অনুযায়ী কাজ করি। চট্টগ্রামের ওই মামলার ইঞ্জিনিয়ার মোশাররফের অব্যাহতির আদেশের বিরুদ্ধে আপিল করার কোনো নির্দেশনা কমিশন থেকে দেওয়া হয়নি। তাছাড়া নথি না দেখে কোনো বিষয়ে মন্তব্য করা এই মুহূর্তে সমীচীন হবে না।- দুদকের আইনজীবী খুরশিদ আলম
এজন্য মাসুক হক জমির মূল্যসহ ৪ কোটি ৬১ লাখ ৯৯ হাজার ৫৩৭ দশমিক ৩৮ টাকা রফিকুল আনোয়ারসহ তিন ভাইয়ের প্রতিষ্ঠানের নামে পরিশোধ করেন। কোনো বিনিয়োগ ছাড়াই ২ কোটি ৯২ লাখ ৭৮ হাজার ৭৪৮ টাকা ভাগাভাগি করার প্রমাণ পায় দুদক।
পরবর্তীসময়ে মামলার তদন্তে ওই টাকার মধ্যে ৫৫ লাখ টাকা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নেন বলে দুদক প্রমাণ পায়। কমিশনের অনুমোদন নিয়ে ২০০৮ সালের ৩০ জুলাই তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, জমির মূল্য বাদে ২ কোটি ৯২ লাখ ৭৮ হাজার ৭৪৮ টাকা সানমার হোটেলস লিমিটেডের প্রথম পর্যায়ের মালিকপক্ষ রফিকুল আনোয়ারের নামে এএজেড গ্রিনলেজ এবং স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের ৯টি চেকের মাধ্যমে পরিশোধ করেন দ্বিতীয় পর্যায়ের মালিক মাসুক হক।
দৈনিক সিলেটের সময়/আর.এম
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ