admin
প্রকাশিত: 10:24 PM, September 25, 2024
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (২৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সময়ের সাহসী কলম সৈনিক সাংবাদিক রুহুল আমিন গাজী’র বলিষ্ঠ ও সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী রুহুল আমিন গাজী বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মহান ব্রতকে সামনে রেখে যেভাবে নিরলস কাজ করেছেন, সেটি তার সতীর্থ সাংবাদিকরা আজীবন শ্রদ্ধার সাথে অনুসরণ করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
তিনি বলেন, জেল-জুলুম সহ্য করেও মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে তার সাহসী উচ্চারণ দেশের মানুষের নিকট প্রশংসিত হয়েছিল। বারবার স্বৈরাচারের রোষানলে পড়া সত্বেও রুহুল আমিন গাজী সর্বদা গণতন্ত্রের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করতে দ্বিধা করেননি। কর্মজীবনে অগণতান্ত্রিক শক্তির হুমকির মুখেও তিনি দায়িত্ব পালনে অবিচল ছিলেন। সাংবাদিকতার জগতে তার অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য। তার মৃত্যু গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।-বিজ্ঞপ্তি
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির