admin
প্রকাশিত: 8:55 PM, October 15, 2024
অনলাইন ডেস্ক
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলর এবং বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র্যাব। আজ মঙ্গলবার পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুই জনপ্রতিনিধিই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
গ্রেফতারকৃতরা হলেন- সিসিকের সাবেক প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স লিপন ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চারখাই ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, মঙ্গলবার বেলা ২টার দিকে নগরের মিরাবাজার এলাকা থেকে মহানগর আওয়ামী লীগ নেতা ও সিসিকের সাবেক প্যানেল মেয়র তৌফিক বক্স লিপনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় হত্যা ও নাশকতার মামলা রয়েছে। লিপন দক্ষিণ সুরমার কদমতলী এলাকার তসলিম বক্সের ছেলে।
অন্যদিকে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা রয়েছে। তিনি বিয়ানীবাজারের জালালনগর গ্রামের ময়নুল হোসেন চৌধুরীর ছেলে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির