admin
প্রকাশিত: 11:57 PM, October 16, 2024
সিলেট সদর উপজেলা ভূমি অফিস কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ ভূমি সেবা কেন্দ্র চালু করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের নির্দেশে মোগলগাঁও ইউনিয়ন পরিষদে উপস্থিত ভূমি সেবাপ্রার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানসহ ভূমি বিষয়ে সাধারণ মানুষকে পরামর্শ প্রদানসহ নামজারী ও ভূমি উন্নয়ন কর আদায় ইত্যাদি কাজ সম্পাদন করার লক্ষ্যে এ ভ্রাম্যমাণ ভূমি সেবা চালু করা হয়। ভ্রাম্যমাণ ভূমি সেবাটি জনস্বার্থে চলমান থাকবে বলে জানিয়েছে ভূমি অফিস।
মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়ন পরিষদে সহকারী কমিশনার ভূমি মো. মাহবুবুল ইসলাম সেবা প্রাপ্তিদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।
বর্তমানে ভূমির সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক হওয়ায় সাধারণ মানুষকে অনলাইন বিষয়ে ভূমি সেবা নিয়ে অবগত করেন। ভূমি অফিসে না গিয়ে নিজের ঘরে বসে অনলাইনে সেবা নেওয়া যায়, এ বিষয়টি নিয়ে সেবাগ্রহীতাদের বেশি মনোযোগ দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাহবুবুল ইসলাম জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে ভ্রাম্যমাণ ভূমি সেবা কার্যক্রম চালু করা হয়েছে। আজ প্রায় ২৫ থেকে ৩০ জন সম্মানিত নাগরিকে ভূমি পরামর্শ দেওয়া হয়। এ সেবা উপজেলার প্রতিটি ইউনিয়নে অব্যাহত থাকবে। নাগরিকগন ভূমি অফিসে না গিয়ে অনলাইনে তাদের ঘরে বসে যাতে করে ভূমি সেবা নিতে পারে সেই বিষয়টি অবগত করা হচ্ছে। এখন আর ভূমি উন্নয়ন কর ভূমি অফিসে গিয়ে দেওয়া হয় না। ঘরে বসে নিজের মোবাইল দিয়ে নিজেই দেওয়া যায়। এ বিষয়টা মূলত সবাইকে অবগত করতেছি। পাশাপাশি ভূমির সকল কার্যক্রম এখন অনলাইনে সম্পাদন করা যায়।
যে সকল এলাকা দূরবর্তী স্থান থেকে নাগরিকরা ভূমি সেবা নিতে কষ্ট হয় তাদের কথা চিন্তা করে সেই সকল এলাকাতে ভ্রাম্যমান ভূমি সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে