editor

প্রকাশিত: 5:02 PM, October 19, 2024

দলকে আরোও শক্তিশালী ও সু-সংগঠিত করতে ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে

সিলেট সদর উপজেলা বিএনপির প্রতিনিধি সভায় খন্দকার মুক্তাদির

দলকে আরোও শক্তিশালী ও সু-সংগঠিত করতে ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের গুম, খুন, অত্যাচার-নির্যাতন, মামলা-হামলা, অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার, লুটপাটের বিবরণ তুলে ধরে বলেন, খুনি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা ষড়যন্ত্র মূলক ভাবে বিএনপির রাজনীতিকে ধ্বংস করতে কাজ করেছিলে। সেই পরিকল্পনা ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে। বিএনপি সাংগঠনিক ভাবে এখন অনেক শক্তিশালী। আর তার একমাত্র কারণ হচ্ছে তৃণমূল বিএনপি। তৃণমূল বিএনপি নেতৃত্বে আজ বিএনপি মাঠ পর্যায়ে অনেক শক্তিশালী। তাই বিএনপিকে আরো শক্তিশালী ও সু-সংগঠিত করতে সবাইকে ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্বে দিয়ে আসছে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও দেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন মাঠ পর্যায়ে বিএনপির প্রত্যেক নেতাকর্মী সাহসী ভূমিকা রেখেছে। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চালিয়ে যেতে হবে। এখনো নানাভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এখন সময় এসেছে দল গোছানোর। প্রতিটি ওয়ার্ডে মতবিনিময় সভা শেষে ইউনিয়ন পর্যায়েও সভা অব্যাহত রাখতে হবে। জাতীয়তাবাদী আদর্শের সব নেতাকর্মীকে সাধারণ জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। কেউ যাতে অন্যায় কাজ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপি নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান করতে হবে।

তিনি শনিবার (১৯ অক্টোবর) সিলেট সদর উপজেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, একেএম তারেক কালাম, আজির উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, আহমদ আলী, রফিকুল ইসলাম, বশির উদ্দিন, কছির উদ্দিন, ওয়ারিছ আলী, মকবুল আলী, খাদিম নগর ইউনিয়নের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, সাবেক আহবায়ক জেলা স্বেচ্ছাসেবক দল আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সদর উপজেলা বিএনপির উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী।

উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আপ্তাব উদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জৈন উদ্দিন, সাবেক চেয়ারম্যান একে এম আব্দুল্লাহ, ফরিদ আহমদ, এনামুল হোসেন এনাম মেম্বার, ফরুক আাহমদ, আবুল হাসনাত, ফখর উদ্দিন, মুজিবুর রহমান মুজিব, শফিক আলী, আবুল হাসনাত, আমিনুর রহমান আমিন, আইনুল হক, সাহিদুল ইসলাম, আফতাবুজ্জামান কয়ছর, ফারুক মিয়া, মানিক মিয়া, মিজানুর রহমান ময়না, সিদ্দিকুর রহমান সায়েম, আলীউর রহমান আলী, আব্দুস সালাম, সোলেমান আহমদ, আব্দুর আলম, ফয়জুর রহমান ফয়জু, সিরাজুল ইসলাম, জামাল আহমদ, আব্দুল মালেক, মাসুক মিয়া, আমিনুল ইসলাম, রুস্তুম আলী, কয়ছর আলম, সিদ্দিকুর রহমান রুহেল, কয়ছর আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির