editor

প্রকাশিত: 2:13 PM, November 9, 2024

যুবলীগ নেতা নাঈম চৌধুরীর নেতৃত্বে হামলায় মহিলাসহ গুরুত্বর আহত ৩

যুবলীগ নেতা নাঈম চৌধুরীর নেতৃত্বে হামলায় মহিলাসহ গুরুত্বর আহত ৩

ওসমানীনগর প্রতিনিধি
ওসমানীনগর উপজেলার যুবলীগ নেতা নাঈম চৌধুরী ও মফিজুল ইসলাম ও তাদের সহযোগীদের নেতৃত্বে হামলায় মহিলাসহ গুরুতর আহক তিন জন। স্থানীয় সূত্র জানায় গত শুক্রবার দুপুরে প্রায় আড়াইটার দিকে ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের গাভুরটেকি গ্রামে এই হামলার ঘটনাটি ঘটে। ঘটনায় আহত ৩ জন হলেন ওয়ার্ড যুবদল সভাপতি বশির আহমদের ভাই আব্দুল হান্নান (৫৫), আনোয়ার মিয়া (৫২) ও আব্দুল মান্নানের স্ত্রীয় সুফিয়া বেগম (৫০)।

সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাঈম চৌধুরী ওসমানীনগরের আওয়ামীপন্থী চেয়ারম্যান শাহেদ আহমদ মুসার সহযোগী হিসেবে বহুদিন ধরে কাজ করে আসছিলেন। গত শুক্রবার মুসাকে আইনশৃঙ্খলা ধরে নিয়ে যাওয়ার পর এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। আর এই ঘটনার পর থেকে নাঈমকে আওয়ামী লীগের লোক বলে মন্তব্য করলে বশির আহমদের পরিবারের সদস্যদের উপর ক্ষিপ্ত হয়ে নাঈম ও তার সহযোগীরা হামলা চালায়। এরপর নাঈম ও মফিজুলের নির্দেশনায় তাদের অনুসারীরা সুযোগ বুঝে আব্দুল হান্নান ও আনোয়ার মিয়াকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আক্রমণ করে গুরুতরভাবে আহত কওে পরিবারের লোকদের বাঁচাতে যখনই বাড়ির নারী সদস্য সুফিয়া বেগম ছুটে আসেন তখনই তাকে ও আক্রমণ করেন নাঈমের অনুসারীরা। তবে নাঈমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। এলোপাতাড়ি ভাবে মারার ফলে আহতদের চোখে ও মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। এরপর স্থানীয় মানুষের সহযোগিতায় আহতদেও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের চিকিৎসা চলমান রয়েছে।

এদিকে ওসমানীনগর থানার ওসি মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, অভিযোগ পাওয়া মাত্র হামলায় জড়িতদের ব্যাপারে দ্রুত পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।

আহতদের পারিবার সূত্র জানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির