admin

প্রকাশিত: 8:27 PM, November 9, 2024

আল-আক্বসা ফাউন্ডেশনের ইউনিফর্ম উন্মোচন

আল-আক্বসা ফাউন্ডেশনের ইউনিফর্ম উন্মোচন

যেকোনো দুর্যোগে পাশে থাকার ও সমাজ সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে গঠিত জন কল্যাণমূলক দাতব্য সংগঠন আল-আক্বসা ফাউন্ডেশন’র ইউনিফর্ম উন্মোচন করা হয়েছে।

সংগঠনের মূল উদ্যোক্তা ইতালি প্রবাসী কয়েছ আহমদ বাবলার অর্থায়নে শনিবার (০৯ নভেম্বর) বেলা ২টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ ইউনিফর্ম উন্মোচন করা হয়।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল খালিকের পরিচালনায় প্রথমে কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ সাহেদ আহমদ।

এরপর উপস্থিত স্থানীয় জনতা ও ফাউন্ডেশনের সকল সদস্যদের সম্মুখে ইউনিফর্ম উন্মোচন করেন ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান দুলাল।

এরআগে গত ০১ সেপ্টেম্বর’২৪ মোল্লাগ্রামের একঝাঁক শিক্ষিত তরুণ ও যুবকদের নিয়ে ফাউন্ডেশনটির ভিত্তি স্থাপন করা হয়। কিছু দিনের মধ্যেই এর সদস্য সংখ্যা দুইশ’ অতিক্রম করে। প্রথম দিকে আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে সাংগঠনিক সব কার্যক্রম পরিচালনা করা হলেও গত ০৫ অক্টোবর’২৪ এক সাধারণ সভার মাধ্যমে কার্যকরি কমিটি গঠন করা হয়।

সভার সর্বসম্মতি ক্রমে মাওলানা আব্দুল্লাহ-আল-মামুনকে সভাপতি ও আব্দুল খালিককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

এরপর কবির আহমদকে সিনিয়র সহ-সভাপতি, কামরুল ইসলামকে সহ-সাধারণ সম্পাদক, আবু বক্করকে কোষাধ্যক্ষ, শাহীন আহমদ রাজুকে সহ-কোষাধ্যক্ষ, ইব্রাহিম বিন তায়্যিবকে সাংগঠনিক সম্পাদক, তারেক আজিজকে দপ্তর সম্পাদক, আবু তারেককে প্রচার সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আজকের (শনিবারের) অনুষ্ঠানে সমাজ সংস্কার ও জনদুর্ভোগ লাঘবের নিমিত্তে গুরুত্বপূর্ণ দুইটি কাজ সম্পন্নের সিদ্ধান্ত গৃহীত হয়। এলাকায় ঘন ঘন চুরি ও মাদকের বিস্তার রোধে গ্রামের ২০টি অন্ধকার স্পটে সোলার প্যানেলযুক্ত সড়ক বাতি স্থাপন ও নির্বিঘ্নে যাতায়াতসহ যান চলাচলের জন্য গ্রামের ৩টি ভাঙা রাস্তা সংস্কার এবং রাস্তার উপর নির্মিত স্থাপনাসমূহ উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। কাজ দুইটি আগামী মাসের মধ্যেই সম্পন্নের নিশ্চয়তা দেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে