admin

প্রকাশিত: 10:21 AM, November 12, 2024

হেতিমগঞ্জ বাজারে মাদক বিরোধী সভা ও অভিযান

হেতিমগঞ্জ বাজারে মাদক বিরোধী সভা ও অভিযান

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে মাদক বিরোধী এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৯টার দিকে হোসেন ডেকোরেটার্স এন্ড সাজ ঘরের সামনে বাজারের ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্ট বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বাজারের বিভিন্ন মাদক স্পটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি রাত সাড়ে ১১টার দিকে শেষ হয়।

হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মালিক মলিক মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ৩নং ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান সাহান, বণিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল আহমদ সেলিম, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন আনা, সাবেক সভাপতি কামাল উদ্দিন খাঁন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি নেতা মামুন আহমদ, ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান দুলাল, ৩নং ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক এম. মামুনুর রশিদ মামুন, কায়স্তগ্রামের সালিশ ব্যক্তিত্ব মু‌হিত মিয়া, সিলেট জেলা জামায়াত নেতা ইসমাইল হোসেন, হে‌তিমগঞ্জ গ্রা‌মের দারা মিয়া, ফুলবাড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি আসাদুজ্জামান পাপ্পু, ফুলবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনা মিয়া।

এসময় স্থানীয় ব্যবসায়ীগণসহ হেতিমগঞ্জ বাজার সংশ্লিষ্ট হিলালপুর, রফিপুর, কটারপাড়া, মোল্লাগ্রাম, কায়স্তগ্রাম, উড়ালচি, হেতিমগঞ্জ কোনা ও মাইজভাগ এলাকার মুরব্বিয়ান ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বৃহত্তর হেতিমগঞ্জ এলাকার মাদক প্রতিরোধে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি এলাকা ভিত্তিক মাদক বিরোধী টিম গঠনের প্রস্তাব গৃহীত হয়। এ লক্ষ্যে আগামী বুধবার রাত ৮টার দিকে বাজারের মসজিদ মার্কেটের সামনে এক জরুরি সভার আয়োজন করা হয়। সভায় সর্বস্তরের জনতাকে সবান্ধবে উপস্থিতি থাকার আহ্বান জানানো হয়।
সভা শেষে উপস্থিত জনতাকে সাথে নিয়ে বাজারের বিভিন্ন উল্লেখযোগ্য স্পটে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় কয়েক জন মাদক সেবীকে হাতে নাতে ধরে তাদের উত্তম মাধ্যমসহ শেষ ওয়ার্নিং দেওয়া হয়।

অত্র এলাকায় চিরতরে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান সভার নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে