admin

প্রকাশিত: 9:08 PM, November 13, 2024

অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য নয়

সিলেট জেলা বিএনপির সাথে শুভেচ্ছা বিনিময় কালে হুমায়ূন কবির

অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য নয়

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা হুমায়ূন কবির এর সাথে সিলেট জেলা বিএনপির শুভেচ্ছা বিনিময় সভার অতিথি হিসেবে বক্তব্য বলেন, দু বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এটি তারেক রহমানের যুগান্তকারী সিদ্ধান্ত। আমাদের উপমহাদেশেও এটি একটি বিরল রাজনৈতিক সিদ্ধান্ত। ইন্টারিম গর্ভমেন্ট হচ্ছে সরকার গুলোর মধ্যে শর্ট ফর্ম। অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য নয়।

আজ ১৩ নভেম্বর বুধবার বিকাল ৪ টায় শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা হুমায়ূন কবিরের সাথে সিলেট জেলা বিএনপির শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, জনগণের ভালোবাসার মধ্যে থেকেই আমাদের ভবিষ্যৎ রাজনীতি চলবে। যেভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চান। সিলেট বিভাগের জন্য ভবিষ্যৎ নেতৃত্বের জন্য শুভকামনা করে তিনি বলেন এই বিভাগের নেতৃত্ব দেয়ার কিছু ঘাটতি পুরন করেছে বর্তমান নেতৃত্ব গুলো। সভায় অন্তর্বর্তী সরকারের কাছে একটি অবাধ, নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের আহবান জানান তিনি।

সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ বলেন, দেশে রাজনৈতিক সংকট মোকাবিলা, অর্থনৈতিক সংকট মোকাবিলা, সব কিছুর জন্য এখন একটি নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ অত্যন্ত জরুরি।

সভায় সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আজকে শুভেচ্ছা বিনিময় যার সাথে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির আন্দোলনের বার্তা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করেছেন। সিলেট বাসী বিষয়টি নিয়ে গর্ব করে। হুমায়ুন কবিররা বিএনপির সাথে বিদেশি রাষ্ট্রের সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছেন।

বিএনপির সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বিশেষ অতিথির বক্তব্যে বলেন, নির্বাচন ব্যবস্থাকে সংস্কার ও নির্বাচনের কোনো রোডম্যাপ না হওয়াতে জনগণ চিন্তিত। অন্তর্বর্তী সরকারের দ্রুত ঘোষণা পেলে তা নিশ্চিত হওয়া যাবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশীদ মামুন (চাকসু), জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী ও এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা যুবদলের সভাপতি এড. মোমিনুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ। সভার প্রারম্ভে কোরআন তেলাওয়াত করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ এবং ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন আমন্ত্রিত অতিথি ও জেলা বিএনপি নেতৃবৃন্দ।

এছাড়াও শুভেচ্ছা বিনিময় কালে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আব্দুস সাত্তার ও শাহেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক এড. তাহির রয়হান চৌধুরী পাবেল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য দেলোয়ার হোসেন সাহিন, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম মাহমুদ আযম, লন্ডন বিএনপি নেতা শামিম আহমদ চৌধুরী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির