editor

প্রকাশিত: 5:54 PM, November 17, 2024

আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে বাতিল করতে হবে

হাটখোলা ইউপি ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির জনসভায় খন্দকার মুক্তাদির

আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে বাতিল করতে হবে

জনগণের গণতন্ত্র হরণ করেছিলো ফ্যাসিস্ট আওয়ামী লীগ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে জনগণের গণতন্ত্র হরণ করে নিজেদের লুটপাটের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে খুব শিগগিরই নির্বাচন প্রয়োজন। শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে নিজের বাবার জমিদারির মতো মনে করতেন। তিনি নিজে ইচ্ছেমত দেশ পরিচালনা করেছেন, ব্যাংক লুট করেছেন এবং বিরোধী মতের উপর নির্যাতন চালিয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ একটা কাজ খুব সফলভাবে করেছে। তা হলো জাতিকে বিভক্ত করা। এই বিভক্তি দূর করে একটা ঐক্যবদ্ধ জাতি চাই। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকবে কিন্তু ঐক্য থাকবে মৌলিক বিষয়ে। আর এই ক্ষেত্রে আমরা সফলও হয়েছি। আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে বাতিল করতে হবে।

তিনি আরো বলেন, এখন যেটা সবচেয়ে বেশি দরকার জাতি হিসেবে আমাদের সহনশীল হতে হবে। আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান সবার মতামতের ভিত্তিতে ৩১ দফা দিয়েছেন। সেই ৩১ দফার আলোকে আমাদের কাজ করতে হবে। গণতন্ত্র বাদ দিয়ে উন্নয়ন করলে হবে লুটপাট ও বিদেশে টাকা পাচারের উন্নয়ন। গণতন্ত্র বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। ৩১ দফা বাস্তবায়ন করাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ১৭ বছরে জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে বিএনপির নেতাকর্মীরা। ত্যাগ-জুলুমের মধ্যে দিয়ে বিএনপি নতুন বিএনপিতে পরিণত হয়েছে। বিএনপির নেতাকর্মীরা ত্যাগ করতে শিখেছে, রক্ত দিতে শিখেছে ও জীবন দিতে শিখেছে। আমরা গণতন্ত্র, মানবাধিকার ও ভোটারধিকার ফিরিয়ে পাওয়ার লড়াই থেমে থাকবো না এগিয়ে যাবে।

তিনি রবিবার (১৭ নভেম্বর) সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজিত শিবেরবাজারের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলীর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল রেজার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, একেএম তারেক কালাম, আজির উদ্দিন, শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, যুগ্ম-সম্পাদক জাহেদ আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এড.সাইদ আহমদ, জেলা বিএনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সদর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান বছল, মহানগর ৩৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক শামসুদ্দিন শামীম, বিএনপি নেতা আপ্তাব উদ্দিন, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসনাত, যুগ্ম-সম্পাদক এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলীউর রহমান আলী, আব্দুল আহাদ রানা, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক তারেক আহমদ।

জনসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদের সহ সাধারণ সম্পাদক আব্দুল গফুর, আমিনুল ইসলাম, ল. কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, মদন মোহন কলেজ ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম আলাল, জেলা ছাত্রদল আলী আব্বাস, রুকনুল ইসলাম শামীম, জুনেদ আহমদ, সুরুজ আলী পীর,আজির উদ্দিন বলা, ফিরোজ মিয়া, তাজুল ইসলাম মেম্বার, মকসুদ মিয়া, কাজী লুৎফর রহমান, খলিলুর রহমান, সাহাবউদ্দিন, আব্দুল জলিল, আক্রম আলী, নিজাম উদ্দিন, আফাজ উদ্দিন, কুদরত আলী, মুশাহিদুল ইসলাম, ইকবাল হোসেন, কামরুল ইসলাম রানা, আবুল হোসেন, সইদুল ইসলাম, মোহাম্মদ আলী হীরা, আলী আহমদ রাহুল, আব্দু রহিম, আল আমিন চৌধুরী, রুবেল আহমদ, রাসেল আহমদ, জুবেল আহমদ, আব্দুল কাইয়ূম, মনসুর আহমদ, আলী উসমান প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির