admin
প্রকাশিত: 8:54 PM, November 20, 2024
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি বলেছেন, ইকরার উদ্যোগে দু:স্থদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ নি:সন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। মানুষকে স্বাবলম্বী করে তোলার চেষ্টাই প্রকৃত মানবসেবা। ইকরা ইন্টারন্যাশনাল নারীকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সাহসী পদক্ষেপ নিয়েছে। দীর্ঘদিন থেকে এই সংস্থা মানবতার কল্যাণে বিশেষ করে প্রতিবন্ধী মানুষের সেবায় কাজ করছে জেনে আমি আনন্দিত।
তিনি বলেন, এ ধরনের মানবহিতৈষী কাজে সরকারের পক্ষ থেকেও সহযোগিতা করা প্রয়োজন। তিনি এই বিশাল কার্যক্রমের কর্ণধার মুকতাবিস-উন-নূর এর ভূয়সী প্রশংসা করে বলেন, তাঁর সাথে আমার পরিচয় স্বল্প দিনের। আমার মনে হয়েছে তিনি অতি সহজেই যে কাউকে আপন করে নিতে পারেন। অসাধারণ সম্মোহনী শক্তি তাঁর।
২০ নভেম্বর বুধবার দুপুরে ইকরা প্রতিবন্ধী হাসপাতাল সিলেটে আয়োজিত সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ইকরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টার এর চেয়ারম্যান মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইকরা ইন্টারন্যাশনাল ইউকে’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল লতিফ, লন্ডন-বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি নজরুল ইসলাম বাসন, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, ইকরা’র পাবলিসিটি সেক্রেটারি ও চ্যানেল এস এর সিলেট ব্যুরো প্রধান মঈন উদ্দিন মনজু প্রমূখ।
স্বাগত বক্তব্যে মুকতাবিস-উন-নূর ইকরার বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, বিগত তিন দশক ধরে মূলতঃ প্রবাসীদের অনুদানে ইকরা বিশ্বের বিভিন্ন দেশে অসহায় জনগোষ্ঠির জন্য কাজ করছে। তিনি দরিদ্রদের স্বনির্ভর করে তুলতে সরকারসহ বিত্তশালী মহলের সহযোগিতা কামনা করেন। একই সাথে সুবিধাভোগী বিশেষ করে নারীদের স্বাবলম্বীতা অর্জনে আন্তরিকতা নিয়ে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে ৫০ টি সেলাই মেশিন ও ৭ টি হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার ইকরা প্রতিবন্ধী হাসপাতাল ঘুরে দেখেন। এ সময় অন্যান্যের মধ্যে যুক্তরাজ্য থেকে আগত ইকরার ট্রেজারার রোকেয়া বেগমও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত সেলাই মেশিনপ্রাপ্ত নারীদের মধ্যে ৭ জন অমুসলিম সুবিধাভোগী রয়েছেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির