editor

প্রকাশিত: 2:20 PM, November 21, 2024

বৈষম্যহীন সমাজ বিনির্মানে ফটো সাংবাদিকরা কাজ করছেন : কয়েস লোদী

আনোয়ার ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে বিপিজেএ সিলেটকে সাউন্ড সিস্টেম প্রদান

বৈষম্যহীন সমাজ বিনির্মানে ফটো সাংবাদিকরা কাজ করছেন : কয়েস লোদী

4

দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, পেশাদারিত্বের সাথে বৈষম্যহীন সমাজ বিনির্মানে ফটো সাংবাদিকরা কাজ করছেন। ফটো সাংবাদিকরা ঝুঁকি নিয়ে ছবি তুলে থাকেন। বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার ছবি তুলে উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিচ্ছেন ফটো সাংবাদিকরা। আনোয়ার ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান আনোয়ার মিয়া প্রবাসে থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি দেশের যেকোন দূর্যোগসহ সারা বছর জুড়ে মাবনকল্যাণে কাজ করছেন।

তিনি বলেন, ফটো সাংবাদিক শহীদ এটিএম তুরাব ছবি তুলতে গিয়ে নিহত হয়েছে। তার আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘ ১৭ বছর পর দেশ ও জাতি ফ্যাসিস মুক্ত হয়েছে। একজন ফটো সাংবাদিকের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। ১৯ জুলাই এটিএম তুরাব শহীদ হওয়ার পর ৫ আগস্ট দেশ স্বাধীনতা লাভ করে। সিলেটসহ সারাদেশে ছাত্র-জনতার আন্দোলনে নিহত সাংবাদিকসহ ছাত্র-জনতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করেন।

6

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটিকে আনোয়ার ফাউন্ডেশন ইউকে চেয়ারম্যান আনোয়ার মিয়ার পক্ষ থেকে এসোসিয়েশনের ড. রাগীব আলী ফটো গ্যালারীর হল রুমে সাউন্ড সিস্টেম প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

7

এসোসিয়েশনের সহ-সভাপতি হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান আতা। এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদের কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল ও আনোয়ার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি মো. লিমন আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির, সাবেক সহ-সভাপতি মো. দুলাল হোসেন, নাজমুল কবির পাবেল, সাবেক সাধারণ সম্পাদক এইচ আরিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, সদস্য আজমল হোসেন, ফটো সাংবাদিক রেজওয়ান আহমদ, রুবেল মিয়া, রাধে মল্লিক তপন, টিটু তালুকদার, জাবেদ এমরান।

5

এসময় এসোসিয়েশনের নেতৃবৃন্দ আনোয়ার ফাউন্ডেশনের ইউকের চেয়ারম্যান আনোয়ার মিয়া ও বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদকে বিভিন্ন সময় সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।-বিজ্ঞপ্তি

2

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

7 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

1 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

8 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 2 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

6 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 2 শুক্রবার (২১

1
8