admin

প্রকাশিত: 10:56 PM, November 30, 2024

স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশকে অস্থিশীল করতে ষড়যন্ত্র করছে: খন্দকার মুক্তাদির

ঘোপালবাজার মাঠে ৪নং ওয়ার্ডের জনসভা

স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশকে অস্থিশীল করতে ষড়যন্ত্র করছে: খন্দকার মুক্তাদির

স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশকে অস্থিশীল করতে ষড়যন্ত্র করছে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আরও বলেন, আমাদের ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়েন, যারা কওমী মাদ্রাসার পড়ে তারা আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানী করেছে। ২০১৩ সালে  মাদ্রাসার পড়ুয়া ছাত্রদেরকে শেখ হাসিনা তার মদদ গোষ্ঠী বাহিনী দিয়ে গুলি ও অত্যাচার করেছে এবং শতশত আলেমকে গুলি করে হত্যা করছে আওয়ামী সরকার। আর আমাদের আলেম সমাজকে জঙ্গিবাদ বলে  আখ্যায়িত করেছে হাসিনা সরকার। তিনি আরও বলেন, গত ১৫ বছর কেউ  হাসিনার নাম  উল্লেখ করে কোন কিছু লেখা মাত্রই ফেসবুকে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে। ঐতিহাসিক সিলেট এমসি কলেজে ধর্ষণ ঘটনাও ঘটিয়েছে ছাত্রলীগ কিন্তু তাদেরকে খুজে পায়নী আইনশৃঙ্খলা বাহিনী। আওয়ামীলীগ ও হাসিনার বিরুদ্ধে কথা বলা মাত্র তাকে গ্রেফতার। শেখ হাসিনা শুধু বিএনপির নেতাকর্মীদের নয়, দেশের সাধারণ মানুষ ও আলেম উলামারাও অত্যাচার থেকে রক্ষা পায়নি। এখন  স্বৈরাচারী শেখ হাসিনা দেশকে অস্থিশীল করতে ষড়যন্ত্র করছে।

তিনি শনিবার (৩০ নভেম্বর) সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঘোপাল বাজার সংলগ্ন মাঠে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা বিএনপির উপদেষ্টা মোঃ ওয়ারিছ আলীর সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আহমদ জুয়েল ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন এর যৌথ পরিচালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা, সহ-সভাপতি এ. কে. এম তারেক কালাম, জেলা কৃষক দলের আহবায়ক আলহাজ্ব শহীদ আহমদ চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাহেদ আহমদ, যুগ্ম সম্পাদক ফারুক আহমদ ও মুরাদ হোসেন, কান্দিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আহমদ আলী, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদিব জ্যোতি এস, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাত, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন প্রমুখ। এছাড়াও সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির