editor

প্রকাশিত: 6:54 PM, January 12, 2025

খেলাধুলা সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : খন্দকার মুক্তাদির

খেলাধুলা সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফুটবলের আমাদের দেশের গ্রামগঞ্জের অত্যন্ত জনপ্রিয় খেলা। আমাদের প্রতিভাবান খেলোয়াড়রা ক্রীড়াঙ্গনে উদার ও মানবিক মানসিকতা গড়ে তুলতে ভূমিকা রাখতে পারেন। আমাদের তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার উপর গুরুত্ব দিয়েছেন। তার উদ্দেশ্য তরুণরা মাদক থেকে দূরে থেকে ক্রীড়ার মাধ্যমে তাদের মনোযোগ উন্নয়নমূলক কাজে নিবদ্ধ করবে। খেলাধুলার মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে সঠিক পথে আনা সম্ভব। এটি শুধু খেলাধুলার উন্নয়ন নয়, বরং একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি রবিবার (১২ জানুয়ারি) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডে মজুমদারপাড়া যুব সংঘ আয়োজিত মজুমদার পাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ।
মজুমদার পাড়া যুব সংঘ’র সভাপতি মো. রহিম বক্স’র সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরান হোসেন হেলালের পরিচালনায় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির আহমদ, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জালাল উদ্দিন শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সারওয়ার রেজা, মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন খলিলুর রহমান খলিল, মিজানুর রহমান নিজাম, কাজল দাশ, শামীম আহমদ, মোঃ মৃদুল ইসলাস, আকরাম হোসেন, মোঃ আমজাদ হোসেন মুন্না, ফাহিম সহ ক্লাবের সদস্যরা। খেলায় চ্যাম্পিয়ান আলোকিত বালুচর আর রানার্স আপ ইয়াসিন একাদশ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,