editor
প্রকাশিত: 3:14 PM, March 9, 2021
অনলাইন ডেস্ক
এপ্রিল, মে ও জুন মাস ঘিরে ফের করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় নতুন নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতবছরের গ্রীষ্মকালের অভিজ্ঞতায় তিনটি বিষয়ের উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মঙ্গলবার (৯ মার্চ) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে করোনা সংক্রান্ত আলোচনায় এ বিষয়গুলো উঠে এসেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোভিড নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী বলেছেন আমি সব জায়গায় বলছি যে আমরা একেবারে কমফোর্ট জোনে আছি, এটা যেন চিন্তা না করি। আমরা অন্য দেশের তুলনায় অনেক ভালো অবস্থানে আছি। কিন্তু একেবারে কমফোর্ট জোনে না। যে যেখানে থাকি ভ্যাকসিন নেই বা না নেই।
আনোয়ারুল ইসলাম বলেন, উনি (প্রধানমন্ত্রী) তিনটা জিনিস বলেছেন- আমরা যেন অবশ্যই মাস্ক ব্যবহার করি, যথা সম্ভব আমরা যেন সতর্কতা অবলম্বন করি এবং পাবলিক গ্যাদারিং যেখানে হচ্ছে বিশেষ করে কক্সবাজার বা হিল ট্রাকসে বা আমাদের বিভিন্ন সামাজিক বা ধর্মীয় যে গ্যাদারিং হচ্ছে সেখানে যেন একটা লিমিটেড সংখ্যায় থাকি। যেখানে আমাদের নিজেরও যেন একটা দায়িত্ববোধ থাকে যে বেশি সংখ্যক লোক যেখানে আছে সেখানে যেন না যাই। আর যারা যাবেন তারা যেন স্বাস্থ্যবিধিটা অনুগ্রহ করে মেনে চলি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কারণ গত কয়েকদিন থেকে আপনারা আর্টিকেলেও দেখেছেন যারা এক্সপার্টরা তারা আলোচনা করছেন যে আমরা যেন খুব কমফোর্ট ফিল না করি। কারণ গত বছরে পিকে উঠেছে সামারে (গ্রীষ্মকালে)। এটি নিশ্চিত নয় যে এবছরেও উঠবে না।
‘আমাদের ধারণা ছিল যে শীতকালে বোধহয় পিকে চলে যাবে, কিন্তু পিক ছিল হাই সামারে। সুতরাং এপ্রিল, মে, জুন আমাদের হাই সাফার হবে। এক্সপার্টরা যেটা বলছেন সেটাতেও দৃষ্টি দিতে বলা হয়েছে যেন আমরা যে যার জায়গা থেকে পরিবার, প্রাতিষ্ঠানিক, ব্যক্তি বা দলীয় জায়গা থেকে কেয়ারফুল থাকি। ’
দেখা গেলো মাস্ক পরা বন্ধ করে দিলো- আবার কি মাঠে নামবেন- প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা সিনারিওটা দেখি। একটা ভ্যাকসিন নিলেই সায়েনটিস্টরা বলছেন না যে আপনি পুরোপুরি প্রটেকটেড। ভ্যাকসিন নিলেও মাস্ক পরতে বলা হয়েছে।
ভ্যাকসিন নেওয়ার প্রবণতটা গত কয়েকদিন ধরে কমে গেছে- এ নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছে। ওরা দু’একদিনের মধ্যেই কথা বলবে।
ভারতের করোনার নতুন ধরন দেখা দিয়েছে, এজন্য কী উনি (প্রধানমন্ত্রী) বাড়তি সতর্কতার কথা বলছেন, প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সতর্কতাটা আমাদের…., প্রধানমন্ত্রী এমনিই বলেছেন, দেখা যাচ্ছে রিক্রিয়েশন সেন্টারগুলোতে বেশি লোক হুমড়ি খেয়ে পড়েছে। কেউ মাস্ক পরছে না। আমরা প্রত্যেকের নিজেদের দায়িত্ব যেন পালন করি, পাবলিক গ্যাদারিং যেখানে আছে সেখানে যেন অবস্থা বুঝে অংশ নেই।
এসব জায়গায় মনিটরিং করা হবে কিনা- প্রশ্নে তিনি বলেন, এটা প্রাইভেটলি মোটিভেশন, এখন অবস্থা কী রকম হয় সেটা নিয়ে ব্যবস্থা নেবো। একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত মোটিভেশনাল পদক্ষেপ নেওয়া হবে।
যদি বেড়ে যায় তখন কি আবার লকডাউন হবে- প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওই লকডাউন আমরা চিন্তা করিনি। যদি বাড়ে তাহলে আবার বসবে, সিদ্ধান্ত নেবে। মানুষের জীবন ও জীবিকা দুটো বিষয় নিয়ে আমরা শুরু থেকে কাজ করছি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলবো। বিদেশিদের এনআইডি নেই, তাদের পাসপোর্ট দিয়ে টিকার ব্যবস্থা করা হয়েছে। এরকম একটা ব্যবস্থা নেবো।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,