editor
প্রকাশিত: 6:37 PM, December 16, 2021

বিজয় দিবসে সিলেটে জনতা ব্যাংকের বিভিন্ন কর্মসূচি পালন
১৬ ডিসেম্বর বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসুচী পালন করা হয়েছে।
১৬ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে ব্যাংক ভবনে জাতীয় পতাকা উত্তোলন শেষে সকাল ৮টায় বিভাগীয় কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনতা ব্যাংক লিমিটেড ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ।
ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের সিনিয়র অফিসার মোঃ জিয়াউর রহমানের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিন্দাবাজার কর্পোরেট শাখার ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, কাজীটুলা শাখার ম্যানেজার ছয়ফুল আলম চৌধুরী, জালালাবাদ শাখার ম্যানেজার মাধব রাম পাল, বিভাগীয় কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শুভাশিস চক্রবর্তী, শেখঘাট শাখার ম্যানেজার তানভীর আহমদ শাকিল, স্টেশনরোড শাখার মোঃ আব্দুল মতিন, সিলেট কর্পোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইমন চন্দ্র দাস, তাজপুর শাখার ম্যানেজার দীপংকর দেব, বিভাগীয় কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুর রহমান, বিভাগীয় কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার সত্যচয়ন দাস,এরিয়া অফিসের প্রিন্সিপাল অফিসার উত্তম কুমার পাল, বিয়ানীবাজার শাখার ম্যানেজার অশ্রুজিৎ পাল লিটু, গোলাপগঞ্জ শাখার ব্যাবস্থাপক সঞ্জীবন তালুকদার, প্রিন্সিপাল অফিসার রাজীব কুমার মিত্র, কুমারগাও শাখার ম্যানেজার দীপীকা রহমান, বিভাগীয় কার্য্যালয়ের সিনিয়র অফিসার তৃপ্তি পুরকায়স্থ, এরিয়া অফিসের সিনিয়র অফিসার মঞ্জুর আল হাসান, এরিয়া অফিসের সিনিয়র অফিসার ফারুক মিয়া,সিনিয়র অফিসার প্রদীপ কুমার গোপ,শাহজালাল উপশহর শাখার ব্যবস্থাপক সালমা খন্দকার,বেগমপুর বাজার শাখার ব্যবস্থাপক শাওন পাল, সিলেট কর্পোরেট শাখার সিনিয়র অফিসার আনোয়ার হোসেন, জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারন সম্পাদক মীর ইয়াকুত আলীসহ ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীগণ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা মান মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। আমাদের সবাইকে নিজ নিজ যায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে আমার আমাদের লক্ষ্য অর্জন করতে পারব। আলোচনা সভা শেষে মহাব্যবস্থাক মোঃ আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।-বিজ্ঞপ্তি
1 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক
8 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক
2 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
5 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো
7 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের
8 স্টাফ রিপোর্টার: সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দলীয়
5 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।
6 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।