editor

প্রকাশিত: 10:13 PM, March 27, 2022

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হয়েছে। ২৬ শে মার্চ দিবসের সূচনা লগ্নে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের পক্ষথেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়।

প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, সাধারন সম্পাদক অধক্ষ্য সিরাজুল ইসলাম ও পৌর আওয়ামীলীগের পক্ষে সভাপতি কেএইচএম আব্দুল্লাহ, সাধারন সম্পাদক খাজা শামীম আহমদ শাহিন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, কানাইঘাট প্রেসক্লাব, কানাইঘাট পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লীবিদ্যুৎ জোনাল অফিস, সাব রেজিষ্ট্রি অফিস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পন করেন। এছাড়া উপজেলা প্রশাসন চত্তরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামীলীগ, থানা পুলিশ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়।

সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফুর্ত উপস্থিতির মধ্য দিয়ে সারাদেশের ন্যায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মনোজ্ঞ কুচওয়াজের সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম। উপজেলা মাধ্যমিক শিক্ষাকা কর্মকর্তা তরিকুল ইসলাম ও কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিনের যৌথ সঞ্চালনায় কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি জামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুনমুন নাহার আশা, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হেমন্ত শেখর পাল, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল ইসলাম হারুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধ সুবেদার আফতাব উদ্দিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, নাজমুল হক মাস্টার আনোয়ারুল ইসলাম, অনুষ্ঠান শেষে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুভেচ্ছা উপকরন বিতরণ করা হয়। এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাদ যোহর কানাইঘাট কেন্দ্রীয় জামে মসজিদে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদতবরণকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মের ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠন ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী নানা ধরনের অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ৫১তম জাতীয় ও স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। প্রশাসন সহ অন্যান্য অনুষ্ঠানে সর্বক্ষেত্রে মুক্তিযোদ্ধের চেতনা লালনের মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সবাইকে দেশের জন্য কাজ করার আহ্বান জানানো হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে