editor
প্রকাশিত: 9:39 PM, March 12, 2022

মুহাম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে মরহুম আলহাজ্ব আব্দুল মতিন’র ঈসালে সওয়াব মাহফিল সম্পন্ন
মুহাম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, শায়খুল হাদিস আল্লামা হবিবুর রহমান (রহঃ), টিবি হাসপাতাল জামে মসজিদের সাবেক খতিব, শায়খুল হাদিস আল্লামা ছালিক আহমদ (রহঃ), টিবি হাসপাতাল জামে মসজিদের মোতাওয়াল্লী ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মরহুম আলহাজ্ব আব্দুল মতিন এর ঈসালে সওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার (১২ মার্চ) সকাল ১০ টায় টি বি গেইটস্থ মুহাম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট শাহ মো. মোসাহিদ আলীর সভাপতিত্বে ও সুপার আলহাজ্ব মাওলানা সৈয়দ কুতবুল আলম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য উত্তরসূরি উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, শাহজালাল দারুসচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খুল হাদীস আল্লামা ছালিক আহমদ রহঃ এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী সৎপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নুমান, শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান রহঃ এর সুযোগ্য সাহেবজাদা, লন্ডনস্থ দারুর হাদীস লতিফিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আউয়াল হেলাল। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন চান্দাইরপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সরওয়ারে জাহান, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যাপক মাওলানা আব্দুল মুসাব্বির, চান্দুশাহ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা খছরুজ্জামান প্রমুখ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কামাল হোসেন উজ্জ্বল, শাহ মো. মতছির আলী, মাওলানা আকমল হোসাইন, মো. হুমায়ুন কবির, মাওলানা মুছাদ্দিক আহমদ, মির্জা আবুল বরাত, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা সাইফুর রহমান, মোছা. মাহজাবিন আক্তার, শামছুন্নাহার আইরিন, মাস্টার আনোয়ার হোসেন, মাস্টার বেলায়েত হোসেন, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা ছাইফুর রহমান, মাওলানা সৈয়দ হেলাল আহমদ, মাস্টার আসাদুজ্জামান সহ মাদ্রাসার ছাত্রছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খতমে কুরআন, খতমে সুরা ইয়াসিন, খতমে সুরা ইখলাস, খতমে খাজেগান, খতমে দালাইলুল খাইরাতের পাশাপাশি মরহুমদের জীবন ও কর্ম শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,