editor

প্রকাশিত: 10:33 PM, April 3, 2022

কানাইঘাটের উন্নয়নে সবাই ঐক্যবদ্ধ : উপজেলা চেয়ারম্যান

কানাইঘাটের উন্নয়নে সবাই ঐক্যবদ্ধ : উপজেলা চেয়ারম্যান

কানাইঘাটের উন্নয়নে সবাই ঐক্যবদ্ধ : উপজেলা চেয়ারম্যান

কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাট দিঘীরপার ইউনিয়নের শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের মাটির কাজের শুভ সূচনা করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মুমিন চৌধুরী। শনিবার বিকেল ৪টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী স্কুলের মাটি ভরাট কাজের উদ্বোধন করেন। এ উপলক্ষে স্কুল মিলনায়তে এক সুধি সমাবেশের আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক হোসেন আহমদ চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দিঘীরপার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগের সভাপতি আলী হোসেন কাজল, সিলেট বারের আইনজীবি আওয়ামীলীগ নেতা মামুন আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সমাজসেবী ডাঃ জামাল উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য রমিজ উদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ময়নুল হক, সাবেক ইউপি সদস্য কুতুব উদ্দিন, নজমুল ইসলাম, মাষ্টার খালেদ সাইফুল্লাহ, যুবলীগ নেতা কয়েছ আহমদ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, সাংবাদিক জয়নাল আজাদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সরকারি অর্থায়নে স্কুলের মাঠ ভরাটের কাজের সূচনা করে উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী বলেন, কানাইঘাটে গ্রামীন জনপদের উন্নয়নের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন মূলক কর্মকান্ড এগিয়ে চলছে। ঐতিহ্যবাহী শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সম্পূর্ণ পর্যায়ক্রমে ভরাট করে সেখানে কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলা ও বিনোদনের উপযুগী করা হবে। তিনি কানাইঘাটে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে যারা দাবীদার হচ্ছে তারা মিথ্যুক ও উন্নয়নের বাধা প্রদানকারী এদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে। তিনি এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমতের উর্ধ্বে উঠে এক সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির