editor
প্রকাশিত: 8:08 PM, March 29, 2022

সিলেট থেকে কার্যক্রম শুরু করলো বাহক
সিলেট থেকে দেশীয় মালিকানাধিন অনলাইন অর্ডারিং প্লাটফর্ম বাহক এর যাত্রা শুরু হয়েছে। ২৯ মার্চ মঙ্গলবার বিকাল ৩টায় নগরীর জেল রোডস্থ সিলেট অফিসে দোয়া শেষে কেক কেটে আনুষ্ঠানিক ভাবে বাহক’র কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহক’র সিইও আবিদুর রহমান শিমু, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ফয়ছল আলম, দি নিউ নেশন’র সিলেট ব্যুরো প্রধান এস.এ শফি, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার অনিক সহ বাহক’র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দোয়া পরিচালনা করেন সিলেট কেন্দ্রীয় কারাগার জামে মসজিদ-২ এর ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোহাম্মদ ওলিউল্লাহ।
বাহক, অন্যান্য অনলাইন অর্ডারিং এর ন্যায় ফুড, গ্রোসারী, লন্ড্রী, মেডিসিন নিয়ে আপাতত কার্যক্রম শুরু করলেও আগামীতে সেবার পরিধি আরো বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন বাহক’র সিইও আবিদুর রহমান শিমু। তিনি জানান, ইতিমধ্যে বাহক’র কার্যক্রম ঢাকার মিরপুর ও উত্তরায় চালু থাকলেও আগামী রবিবার ঢাকার বেশ কয়েকটি এলাকায় তাদের অফিস উদ্বোধন করবে। যা পরবর্তীতে দেশের অন্যান্য স্থানেও বর্ধিত করা হবে। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট