editor

প্রকাশিত: 10:54 PM, April 3, 2024

সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটের বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দের অংশগ্রহণে সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় নগরীর নয়াসড়কস্থ একটি অভিজাত পার্টি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দের উপস্থিতিতে সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত হয়েছিল।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর সভাপতিত্বে এবং ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রেজওয়ান আহমদের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, সিলেট জেলা প্রেসক্লাবের আনন্দঘন ইফতার মাহফিল অবশ্যই প্রশংসার দাবি রাখে। মহান মুক্তিযুদ্ধের আদর্শ লালন করে বাংলাদেশকে একটি উন্নত অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের চেষ্টায় সিলেট জেলা প্রেসক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বক্তারা সিলেট জেলা প্রেসক্লাবের সাথে সিলেটের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাদের চমৎকার সম্পর্কের ভূয়সী প্রশংসা করে আগামীতে সিলেট জেলা প্রেসক্লাবের অগ্রযাত্রায় সবার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিব আহমদ শিহাব।

ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য ও শুভেচ্ছা জ্ঞাপন করেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক শাকিল, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, বর্ষীয়ান রাজনীতিবীদ জাসদ সিলেট জেলার সভাপতি লোকমান আহমদ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, ওয়ার্কাস পার্টি সিলেটের সভাপতি সিকন্দর আলী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সমন্বয়ক আবু জাফর, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহী উদ্দিন সেলিম, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সাধারণ সম্পাদক শ্যামানন্দ দাশ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সভাপতি আবদুর রহমান রিপন, দুধওয়ালা লিমিটেডের চেয়ারম্যান মোতাহার হোসেন সোহেল প্রমুখ।

এছাড়া ক্লাবের সাবেক আহ্বায়ক সালাম মশরুর, সাবেক সভাপতি আল আজাদ ও তাপস দাশ পুরকায়স্থ, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, দৈনিক জাগ্রত সিলেটের সম্পাদক শেখ মোর্শেদসহ ক্লাবের সদস্যরা উপস্থিতি ছিলেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে