editor
প্রকাশিত: 12:10 AM, April 14, 2022

আওয়ামী ফ্যাসিবাদের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চলবে : আবুল কাহের চৌধুরী শামীম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনে গোটা জাতি আজ নিষ্পেষিত। ফ্যাসিবাদী সরকারের হাত থেকে গণতন্ত্র পুনরদ্ধার আন্দোলন চলছে এবং চলবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী নিঃশর্ত মুক্তি ও দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য দেশে জনতার সরকার প্রতিষ্ঠা করতে হবে। এক্ষেত্রে তৃনমূল বিএনপিকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। বিএনপি নেতা মরহুম নাজিম উদ্দিন ছিলেন জাতীয়তাবাদী আদর্শের এক খাটি সৈনিক। তার অবদান দুবাগ ইউনিয়ন বিএনপি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।
তিনি বুধবার বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়ন বিএনপি আয়োজিত ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মির্জা নাজিম উদ্দিন স্মরণে শোকসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠিত শোক সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের সদস্য নজরুল হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট আহমদ রেজা, বিএনপি নেতা দেলোয়ার হোসেন মুক্তা, ওহিদ তালুকদার, সাবেক চেয়ারম্যান আখতার খান জাহেদ, আতাউর রহমান।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেস বিএনপি নেতা মজির উদ্দিন, জালাল আহমেদ, আহমেদ শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার হোসেন সুমন, যুবদলের উপজেলা আহ্বায়ক তাজুল ইসলাম, যুবদল নেতা নজির আহমদ মেম্বার, বাবর আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমদ চৌধুরী, বিয়ানীবাজার কলেজ ছাত্রদলের সদস্য সচিব মারজান আহমদ।-বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির