editor

প্রকাশিত: 10:37 PM, May 10, 2022

সিসিকের সকল কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই : ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন 

সিসিকের সকল কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই : ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন 

সিসিকের সকল কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই : ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন 

সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন বলেছেন, সিসিকের সকল কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। প্রতিটি ওয়ার্ডে জনসাধারণ কোন কাজগুলো চায় এবং সিসিক কি বিষয়ে কাজ করছে সেইগুলো সমন্বয় থাকতে হবে। তিনি উন্নয়ন কার্যক্রমের বর্ননা করে বলেন, ২৬নং ওয়ার্ডে বিগত দিনে প্রায় ২০০ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়েছে। ড্রেন, রাস্তাঘাট সহ প্রায় সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আমাদের সবাইকে সচেতন হতে হবে। ২৬নং ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন ও সচেতন করে তুলতে ২০০ স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছে। তিনি ১০ই মে মঙ্গলবার ২৬নং ওয়ার্ডে কাউন্সিলর কার্যালয়ে সিলেট সিটি করপোরেশন কর্তৃক প্রকল্পের কাজের শুদ্ধাচার, স্বচ্ছতা আনয়ন ও গুনগত মান নিশ্চিত পূর্বক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জনসংযোগ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী নুর আজিজুর রহমান’র সভাপতিত্বে ও ২৬নং ওয়ার্ড সচিব সুলতান আহমদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেট ডায়াবেটিস হাসপাতালের ট্রেজারার এম এ মান্নান, বীর মুক্তিযোদ্ধা এড.রফিকুল হক, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী মোঃ রাজি উদ্দিন খান, আব্দুস সোবহান,  সিলেট জেলা তাঁতীলীগের সভাপতি আলমগীর হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী দুলাল আহমদ, বদরুল ইসলাম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক শিপু,মনির হোসেন, জয়দেব বিশ্বাস, শফিক মিয়া, হাজী সালাউদ্দিন, আব্দুল হাই শ্যামল, ফরহাদ আহমদ ময়না, মনির হোসেন, রিনা বেগম প্রমুখ।
জনসংযোগ সভায় বক্তারা ২৬নং ওয়ার্ডসহ দক্ষিণ সুরমার তিনটি ওয়ার্ডের সুবিধা, অসুবিধা সহ বিভিন্ন বিষয়ে সিসিকের নজরে আনেন এবং দ্রুত সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহবান জানান। এই ধরনের জনসংযোগ অনুষ্ঠান প্রতিটি ওয়ার্ডে আয়োজনের প্রস্তাব রেখে সিলেট সিটি কর্পোরেশনকে বক্তারা ধন্যবাদ জ্ঞাপন করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট