editor

প্রকাশিত: 8:38 PM, January 8, 2022

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুন্টের কনফারেন্স হলে এই সভার আয়োজন করা হয়।
সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবিদ আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলার অতিরিক্ত পিপি সিলেট ল’ কলেজ ছাত্র সংসষদের সাবেক ভিপি এডভোকেট শামসুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী আশরাফুর রহমান চৌধুরী, আজিজুর রহমান চৌধুরী মতিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জামিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক কাউসার চৌধুরী, সাংবাদিক নাজমুল কবির পাবেল, এডভোকেট মির্জা হোসেন, এডভোকেট মো. আলাউদ্দিন, হাওড় উন্নয়ন পরিষদের সভাপতি সুরঞ্জিত বর্মন, সাধারণ সম্পাদক সাংবাদিক খালেদ মিয়া, দোয়াবাজার সমিতির সম্পাদক মন্ডলীর সদস্য আশরাফ হোসেন, হাতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আখলাক হোসেন, মানবাধিকার কর্মী তুহিন চৌধুরী, আলেয়া ইকবাল চৌধুরী, আশিকুর রহমান রব্বানী, জাহাঙ্গীর আলম, দিরাই-শাল্লা যুব কল্যাণ পরিষদের সভাপতি সুরঞ্জন দাস, মেইড বাংলাদেশ সুনামগঞ্জ জেলার সভাপতি জাহাঙ্গীর চৌধুরী রিফাত, অধ্যক্ষ নুর উদ্দিন খান, আক্তার হোসেন, এডভোকেট নাজমুল হোসেন, মামুন চৌধুরী, জাকারিয়া হোসেন, আব্দুর রব, ইব্রাহীম আলী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটি পূণঃগঠন করা হয়। সভাপতি আলহাজ্ব আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারকে নির্বাচিত করা হয়। এই কমিটি ১৫ দিনের মধ্যে ১০১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সভায় সর্বসম্মতিক্রমে বৃহত্তর সিলেটের কৃতি সন্তান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে নিয়ে অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। ফেব্রুয়ারি মাসের ২য় সপ্তাহের মধ্যে বার্ষিক বনভোজন, সুনামগঞ্জ জেলার ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান ও সিলেটে অবস্থানরত সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সম্মাননা দেওয়া ও নতুন সদস্য সংগ্রহ করার জন্য একটি উপ-কমিটি গঠন করা হয়। এতে খালেদ মিয়াকে আহ্বায়ক, আখলাক হোসেনকে যুগ্ম আহ্বায়ক ও তুহিন চৌধুরীকে সদস্য সচিব করা হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে