editor
প্রকাশিত: 11:48 PM, February 10, 2022

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে সিলেট জেলা পরিষদের কম্বল বিতরণ
সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান সহকারী দেলোয়ার হোসেন জোয়ারদার, জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খাঁন, ব্যবস্থাপক স্বপন মাহমুদ, শিক্ষক নমিতা রানী দে ও সাবিনা ইয়াছমিন, সুপারভাইজার রায়হান খাঁন প্রমুখ। এছাড়ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জিডিএফ- ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন কালে প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজ-খবর নেন। এসময় প্রতিবন্ধী শিক্ষার্থীর ভাষার গান ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ করে শুনায় এবং শিক্ষার্থীরা ব্রেইল পদ্ধতিতে শুভেচ্ছা পত্র তাঁকে প্রদান করে।
সন্দীপ কুমার সিংহ প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিভা দেখে মুগ্ধ হন। তিনি তাদের মনোযোগ সহকারের পড়ালেখার কথা বলেন ও সরকারের পাশাপাশি সমাজের বিত্তবাদেরকে প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
শুরুতে শিক্ষার্থীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা