editor
প্রকাশিত: 12:08 AM, March 22, 2022

খালেদা জিয়ার সাহস দেখে অনুপ্রেরণা পাই: রেজা কিবরিয়া
ডেস্ক রিপোর্ট
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাহসিকতা অনুপ্রেরণা জোগায় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, খালেদা জিয়া এতো সাহসের সঙ্গে এতো বছর ধরে যুদ্ধ করছেন। উনাকে দেখে সব সময় আমার একটা অনুপ্রেরণা হয়। এতো সাহস এই মানুষটার মধ্যে। আমি আশ্চর্যান্বিত হই। উনি আসল সম্মানি লোক বাংলাদেশে। খালেদা জিয়ার এই সম্মান কোনো মানুষের কেড়ে নেয়ার সুযোগ নেই।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে ‘মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ এবং চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ড. রেজা কিবরিয়া বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যে স্বাধীনতা অর্জন করেছেন সে স্বাধীনতা আজ আর নেই।
বাংলাদেশ আজ মুক্ত নয়। দেশকে মুক্ত করতে হলে নতুন স্বাধীনতা সংগ্রামের সময় এসেছে। এই সংগ্রামে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এই সংগ্রামে আমিও থাকবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমার এবং আমার দল গণঅধিকার পরিষদের একমাত্র লক্ষ্যই হচ্ছে এ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। সেটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। অন্যান্য বিষয়ে আমাদের দ্বিমত থাকতে পারে। তবে এই সরকারকে যেতে হবে এবং একটা সুষ্ঠু নির্বাচন চাই এ বিষয়ে কারো সঙ্গে আমাদের কোন দ্বিমত নেই।
গণ-অধিকার পরিষদের আহ্বায়ক বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, তারা দেশে লুটতরাজ করছে। তারা কানাডায়-আমেরিকায় বাড়ি করেছেন। কোনো উপার্জন দিয়ে বাড়িগুলো কিনছেন, আপনারা বুঝতে পারছেন। তারা বিরাট বিরাট কারখানার মালিক, ব্যাংক লুট করছেন। বিদেশে অনেক টাকা পাচার করেছেন। এই প্রমাণগুলো আপনারা দেখতে পাবেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সাংবাদিক নেতা শওকত মাহমুদ প্রমুখ।
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের