editor

প্রকাশিত: 10:19 PM, March 30, 2022

কানাইঘাটে বিভিন্ন স্থাপনার উদ্বোধন করলেন জেলা প্রশাসক মজিবর রহমান

কানাইঘাটে বিভিন্ন স্থাপনার উদ্বোধন করলেন জেলা প্রশাসক মজিবর রহমান

কানাইঘাটে বিভিন্ন স্থাপনার উদ্বোধন করলেন জেলা প্রশাসক মজিবর রহমান

কানাইঘাট প্রতিনিধি
সিলেটের নবাগত জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান কানাইঘাটে ব্যস্ততম দিন কাটিয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টায় তিনি কানাইঘাটে আসেন। প্রথমে কানাইঘাট থানা পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যার্নাজির উপস্থিতিতে পুলিশের কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম সহ পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় করেন।

এ সময় তিনি উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতির বিষয়ে অবগত হন এবং আইনশৃংখলার উন্নয়নে পুলিশ সদস্যদের আরো নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরে জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান উপজেলা পরিষদ ও নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি সহ সকল দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এছাড়া জেলা প্রশাসক মজিবর রহমান প্রশাসনিক ভবনের নীচ তলায় প্রবেশ দ্বারে স্থাপিত বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার, উপজেলা শিল্পকলা একাডেমি, আনসার ভিডিপির ব্যারেকের ভিত্তি প্রস্থর ও অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন করেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সম্মেলন কক্ষে উপজেলার সকল বিভাগের কর্মকর্তা ও সুধীজনদের নিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়ন অগ্রগতি শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মজিবর রহমান। নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যার্নাজির সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মজিবর রহমান বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন সার্বমৌত্ব রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়েছিলেন বিধায় আমরা সরকারি কর্মকর্তারা দেশের কল্যানে কাজ করে যাচ্ছি।

তার বিধি নিষেধ মেনে চলে জনগনের সেবার জন্য সরকারি কর্মকর্তাদের কাজ করতে হবে। তিনি আরো বলেন জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ আজ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। তিনি সরকারের সেবা তাৎক্ষনিক জন সাধারনের দূরগোড়ায় পৌছে দিতে এবং সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড নিষ্ঠার সাথে বাস্তবায়ন করার জন্য উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় কানাইঘাটের চতুল-দরবস্ত সড়ক সহ অন্যান্য সড়কের সংস্কার এবং সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও প্রবাসী অধ্যুসিত কানাইঘাটে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা স্থাপন, প্রবাস গামীদের প্রশিক্ষনের জন্য ট্রেনিং সেন্টার স্থাপন, উপজেলার ৫০ শয্যা হাসপাতালের প্রয়োজনীয় লোকবল নিয়োগ জন্মনিবন্ধন সনদ প্রাপ্তি সহজকরন সহ বিভিন্ন সমস্যা ও দাবী দাওয়া জেলা প্রশাসকের কাছে তুলে ধরা হলে তা বাস্তবায়নের জন্য আশ^াস প্রদান করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন নাহার আশা, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এমএ হান্নান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হেমন্ত শেখর পাল, কৃষি কর্মকর্তা এমদাদুল হক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় শেষে জেলা প্রশাসক মজিবর রহমান কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী এলাকা পরিদর্শন করে জব্দকৃত পাথর কি অবস্থায় রয়েছে তা নিজ চোখে দেখেন এবং লোভাছড়া চা বাগানের সৌন্দর্য উপভোগ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির