editor
প্রকাশিত: 1:46 AM, April 6, 2024
অনলাইন ডেস্ক
পবিত্র ঈদুল ফিতরের সপ্তাহখানেকও বাকি নেই। এরইমধ্যে ঈদের বাড়তি চাহিদাকে কেন্দ্র করে বেড়েছে প্রায় সব ধরনের মসলার দাম। গতকাল সরজমিন রাজধানীর কাজীপাড়া বাজার, শেওড়াপাড়া বাজার ও কাওরান বাজার ঘুরে দেখা যায়, চড়া দামে বিক্রি হচ্ছে মসলাজাতীয় পণ্য। পাইকারি বাজারে প্রায় সবগুলো মসলা পণ্যের দাম বেড়েছে অন্তত ৫০ টাকা পর্যন্ত। খুচরা বাজারেও পড়েছে প্রভাব। দুই মাসের ব্যবধানে এলাচের মূল্য ৪৫০ টাকা পর্যন্ত বেড়েছে। খাবারের স্বাদ বাড়াতে তরকারিতে এলাচ, লবঙ্গ, দারুচিনি, জিরা ও গোলমরিচ খুবই পরিচিতি। রাজধানীর বিভিন্ন বাজারে ভালোমানের এলাচ বিক্রি হচ্ছে ৩ হাজার ৬০০ টাকা দরে। রমজানের একমাস আগেও এই এলাচ বিক্রি হয়েছে ২ হাজার ৮০০ টাকা কেজি। এ ছাড়া বাজারে মধ্য ও নিম্নমানের কেজিপ্রতি এলাচ বিক্রি হচ্ছে ২৮০০/২৬০০ টাকায়।
দুই মাস আগে এই মানের এলাচ ছিল ২৬০০/২২০০ টাকা কেজি। শেওড়াপাড়া বাজারে অবস্থিত তৃষা স্টোরের স্বত্বাধিকারী নূর আলম বলেন, বাজারে সব ধরনের মসলার দাম বেড়েছে। আমি মোটামুটি ভালোমানের এলাচ বিক্রি করি। এই এলাচ পাইকারি দামে কিনেছি ৩ হাজার ৪৫০ টাকা দরে।
দুই মাস আগেও এই এলাচ ৩ হাজার টাকা কেজিতে কিনেছিলাম। বাজারে প্রতি কেজি দারুচিনি বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। নূর আলম জানান, পাইকারের থেকে তিনি ৪৮০ টাকায় দারুচিনি কিনেছেন। কিছুদিন আগেও তিনি এই দারুচিনি ৪৬০ টাকায় কিনেছিলেন। এই হিসাবে কেজিপ্রতি দারুচিনিতে ২০ টাকা বেড়েছে। গত বছরে এই দারুচিনির কেজি ৩৮০ টাকা ছিল বলে জানান তিনি। খুচরা বাজারে প্রতি কেজি লবঙ্গ বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ টাকায়। বিক্রেতারা জানান, তারা পাইকারি দামে লবঙ্গ ১ হাজার ৫৬০ টাকা দরে কিনেছেন। কিছুদিন আগেও এই লবঙ্গ ১ হাজার ৫২০ টাকায় কিনেছিলেন বলে জানান তিনি। এক বছর আগেও এই লবঙ্গ ছিল ১৫০০/১৬০০ টাকা কেজি। এই হিসাবে পাইকারি বাজারে কেজিপ্রতি লবঙ্গে ৪০ টাকা বেড়েছে। বাজারে প্রতি কেজি গোলমরিচ বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকায়।
বিক্রেতারা জানান, গোলমরিচের দাম সব থেকে বেশি বেড়েছে। নূর আলম বলেন, কিছুদিন আগেও ৭৫০ টাকা কেজি দরে গোলমরিচ কিনেছি, এখন এটা ৮০০ টাকায় কিনতে হচ্ছে। অর্থাৎ, পাইকারি বাজারে কেজিপ্রতি গোলমরিচের দাম বেড়েছে ৫০ টাকা পর্যন্ত। তবে কমেছে জিরার দাম। খুচরা বাজারে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। বিক্রেতারা বলছেন, আগে তারা ৭০০ টাকা দরে জিরা কিনলেও এখন তা ৬৪০ টাকায় কিনছেন। এজন্য ভোক্তাপর্যায়েও কমেছে জিরার দাম। এই হিসাবে কেজিপ্রতি জিরার দাম পাইকারি বাজারে ৬০ টাকা কমেছে।
এ ছাড়া খুচরা বাজারে প্রতি কেজি পিয়াজ ৫০ থেকে ৫৫ টাকা, আমদানিকৃত রসুন ২০০ টাকা, আদা ২০০ টাকা ও দেশি আদা ২২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়। সার্বিক বিষয়ে কাওরান বাজারে অবস্থিত শাহ মিয়া জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মামুন শেখ বলেন, পাইকারিতে দাম বাড়ায় দোকান পর্যায়ে প্রায় সবগুলো মসলা পণ্যের দাম বেড়েছে। ভোক্তাপর্যায়ে এখনো সেভাবে ছোঁয়া লাগেনি। খুচরা বাজারে কেজিপ্রতি মসলায় ২০ থেকে ৩০ টাকা করে বেড়েছে। ১০০ গ্রাম পণ্য কিনলে তো এই দাম তাদের গায়ে বাঁধবে না।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ