editor
প্রকাশিত: 10:34 PM, June 26, 2021
অনলাইন ডেস্ক
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সেটা আর সম্ভব হচ্ছে না। কুড়ি ওভারের বিশ্বমঞ্চ তাই ভারত থেকে সরিয়ে আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর
আগামী অক্টোবরের ১৭ তারিখ শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ দলের এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৪ নভেম্বর। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো বিষয়টি নিশ্চিত করেছে।
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, স্থগিত হওয়া আইপিএলের ফাইনালের পর একদিনের বিরতি দিয়ে মাঠে গড়াবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিসিসিআই-এর সূচি অনুযায়ী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের স্থগিত হওয়া অংশ। পর্দা নামবে ১৫ অক্টোবর।
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় চলতি বছরের মে মাসে আইপিএলের ১৪তম আসর স্থগিত করা হয়। বাকি অংশ অনুষ্ঠিত হবে মরুর দেশ আমিরাতের মাটিতে। সেখানেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে আয়োজক দেশ হিসেবে থাকবে ভারত।
প্রথম দুই রাউন্ডে থাকবে মোট ১২টি ম্যাচ। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল মূল পর্বে আসবে। মূল পর্বে সরাসরি অংশ নিচ্ছে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সেরা আট দল। সেরা আটের মধ্যে না থাকায় বাংলাদেশকে প্রাথমিক পর্ব খেলে মূল পর্বে জায়গা করে নিতে হবে।
বাংলাদেশে সাথে প্রাথমিক রাউন্ডে খেলবে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান এবং পাপুয়া নিউগিনি। নির্ধারিত সময়ের মধ্যে সেরা আটে না থাকায় বাংলাদেশকে প্রাথমিক রাউন্ড খেলতে হচ্ছে।
এই ৮ দলের মধ্য থেকে দুই গ্রুপের সেরা চারটি দল সুপার ১২-এ অংশ নেবে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ৮ দলের সঙ্গে। সুপার ১২-এ মোট ৩০টি ম্যাচ হবে। শুরু হবে ২৪ অক্টোবর থেকে। ১২টি দলকে দুই গ্রুপে ভাগ করে আরব আমিরাতের তিনটি ভেন্যুতে হবে সুপার-১২। ভেন্যুগুলো হলো দুবাই, আবুধাবি এবং শারজাহ। ভেন্যুগুলোতে গ্রুপর্বের ম্যাচ ছাড়াও প্লে অফ, সেমিফাইনাল ও ফাইনাল হবে।
ডিএসএস/২৬ /জুন/২০২১/রেদওয়ান
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,