editor

প্রকাশিত: 2:39 PM, July 6, 2021

রোমান্টিক মেজাজে শ্রীলেখা

রোমান্টিক মেজাজে শ্রীলেখা

4

অনলাইন ডেস্ক
ভালাবাসার জন্য আলাদা কারও প্রয়োজন নেই। নিজের প্রেমেই তো পড়া যায়। একথা আগেই জানিয়েছিলেন শ্রীলেখা। সোশ্যাল মিডিয়া পোস্টের হ্যাশট্যাগেও লেখেন, মাই রিলিজিয়ন লাভ’। সেই ভালবাসা প্রকাশ করেই মঙ্গলবার সকালে লেখেন, সে দেশ খুঁজে পেলে জানিও /যেখানে প্যারালাল দৃষ্টিপথ অ্যাসপিরেশন/ তোমাকে ভাবাবোই ভাবাবো/ চুমুতে মেপে নেব কলিশন। কিছুদিন আগেই রাণা বসুর তোলা কিছু ছবি পোস্ট করেছিলেন শ্রীলেখা। তারই একটি ছবির মধ্যে লেখা ভালবাসার শব্দগুলি। যার জন্য ক্যাপশনে সৌরভ মিত্রকে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।

2

তারই লেখা কবিতাটি। অবশ্য তোমাকে ভাবাবোই ভাবাবো’ নামে কবীর সুমনের গাওয়া একটি গানও রয়েছে। যা তিনি গেয়েছিলেন শীতের পরশ আর রোমান্স’ নামের অ্যালবামে। সে ইতিহাস যাই হোক না কেন বর্তমানে বেশ রোমান্টিক মেজাজেই রয়েছেন টলিপাড়ার নায়িকা। আর তা এই পোস্টের মাধ্যমে নিজের অনুরাগীদের জানিয়ে দিয়েছেন। সিনেমা, শর্ট ফিল্মের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে সক্রিয় শ্রীলেখা। আমি শ্রীলেখা’ নামের ইউটিউব চ্যানেলও রয়েছে। যেখানে ৮০ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে তাতে। নিয়মিত সেখানে ভিডিও আপলোড করেন অভিনেত্রী। জানান নিজের মনের কথা। সেখানেই নিজেকে ভালবাসার পরামর্শ দিয়েছিলেন শ্রীলেখা। কিছুদিন আগে পরিচালক অংশুমান প্রত্যুষের ছবির শুটিং করেছেন শ্রীলেখা। সেই ভিডিও-ও শেয়ার করেছেন। ছবিতে শ্রীলেখা মিত্র ছাড়াও রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়। খুব শিগগিরি নিজের পরিচালনায় নতুন ছবির কাজও শুরু করবেন টলিউড তারকা। ছবির নাম এখনও ঠিক হয়নি তবে তাতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অমৃতা চট্টোপাধ্যায় এবং শ্রীলেখার ছোট পিসি তপতী দাসকে।

1

ডিএসএস/০৬/জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

2 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের

আবুর কাবুতে পরিবহন সেক্টর

আবুর কাবুতে পরিবহন সেক্টর

1 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া সামনে

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

3 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

1 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

1 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

3 ‎সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎‎ 8 বুধবার (১২

বিকাশ মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা রোধে এসএমপি কমিশনারের হস্তক্ষেপ চায় ব্যবসায়ী সংগঠন

বিকাশ মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা রোধে এসএমপি কমিশনারের হস্তক্ষেপ চায় ব্যবসায়ী সংগঠন

6 সিলেট নগরীর নয়াসড়ক এলাকার বিভিন্ন শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠানে ‘বিকাশ’ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী চক্রের বিরুদ্ধে

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা শুক্রবার

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা শুক্রবার

5 পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ বাংলা উদযাপন উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলার উদ্যোগে আগামী শুক্রবার

1
5