editor
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১
অনলাইন ডেস্ক
সরকারের আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগে উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পাঁচ কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। এ ছাড়া একজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ৪ ও ৫ জুলাই এসব কর্মকর্তাকে ওএসডি করে আদেশ জারি করা হয়।
ওএসডিপ্রাপ্তরা হলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মো. শফিকুল ইসলাম, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হাসান শিপল, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. লিয়াকত আলী সেখ, বরগুনার আমতলীর ইউএনও মো. আসাদুজ্জামান এবং মুন্সীগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাহ-উল-সাবেরিন।
এদের মধ্যে উপসচিব মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।এই কর্মকর্তা এর আগে সিরাজগঞ্জের কাজিপুরে ইউএনও ছিলেন।
আর সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা রুবায়েত হাসান শিপল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উপ-পরিচালক হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।তিনি মুন্সীগঞ্জ সদরের সাবেক ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এ ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক মো. লিয়াকত আলী সেখও বগুড়ার শেরপুরে ইউএনও ছিলেন।
এই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তারা ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে সরকারের আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে অনিয়ম করেছিলেন।
1 সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ
7 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
7 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
5 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
2 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
7 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
3 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
3 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল