editor
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২১
অনলাইন ডেস্ক
গাইবান্ধার সাদুল্লাপুরে বাসার ছাদে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে স্বপন মন্ডল নামে এক যুবক মারা গেছেন। বুধবার দুপুরে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দরসুলপুর মোংলা বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বপন মন্ডল জামালপুর ইউনিয়নের খোর্দ্দরসুলপুর গ্রামের নওশা মন্ডলের ছেলে।
জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুজ্জামান মন্ডল স্থানীয়দের বরাত দিয়ে জানান, আর্জেন্টিনার ফুটবল দলের ভক্ত ছিলেন স্বপন মিয়া। দুপুরে স্বপন তার বাসার ছাদে উঠে রডের সঙ্গে পতাকা লাগাচ্ছিলেন। এ সময় রডটি বেঁকে গিয়ে পাশে থাকা ৩৩ হাজার কেভি বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুতায়িত হন এবং ছাদ থেকে পড়ে জ্ঞান হারান স্বপন। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে স্বপনকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে এক যুবকের মৃত্যুর কথা শুনেছি। তবে এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।
4 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
4 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
4 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
4 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
3 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
1 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
7 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
1 সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট