editor
প্রকাশিত: 8:58 PM, July 25, 2021
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আশংকাজনক ভাবে করোনা প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছে উপজেলার জনসাধারন। গত ৭২ ঘন্টায় নতুন করে ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা সৃষ্টি জন্য ব্যাপক প্রচারনা চালানোর বিকল্প নাই বলে মনে করেন সচেতন মহল।
উপজেলার স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জুলাই) সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর ১৫ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে জগন্নাথপুর পৌরসভায় ৬ জন, পাটলী ইউনিয়নে ১ জন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে ১জন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ২জন,মিরপুর ইউনিয়নে ২জন, রানীগঞ্জ ইউনিয়নে ২ জন ও দক্ষিণ সুনামগঞ্জের ১ জন। এ দিকে শনিবার (২৪ জুলাই) সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর ৭জন ব্যক্তিদের করোনা রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে জগন্নাথপুর পৌরসভায় ৩ জন, পাটলী ইউনিয়নে ১ জন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ১ জন ও রানীগঞ্জ ইউনিয়নে ২ জন।
উপজেলার জনসাধারন সাথে আলাপ করে জানা যায়, উপজেলা জুড়ে জনসাধারন সচেতন না হওয়া ও পাশাপাশি মাস্ক ব্যবহার না করা সহ অবাদে চলাচলের জন্য করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ার মুল কারন মনে করেন। প্রশাসনের জনসচেতনতা সৃষ্টি করতে ব্যর্থ হচ্ছেন মনে করেন সচেতন মহল। উপজেলার জুড়ে চোর পুলিশ খেলা চলে পুলিশ আসলে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যান। মোবাইল কোর্ট শেষ হলে আবার দোকান খুলে ব্যবসা পরিচালনা করা হচ্ছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূধন ধর জানান, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ৩৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সুস্থ আছেন ৩০৯ জন, মৃত্যু বরণ করছেন ৫ জন । ৬৪ আছেন হোম আইসোলেশনে এবং ৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।