editor
প্রকাশিত: 2:30 PM, August 1, 2021
অনলাইন ডেস্ক
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৩ আগস্টে। কিন্তু সিরিজ শুরুর সপ্তাহখানেক আগে থেকেই আলোচনায় অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর।
এর কারণ ক্রিকেট অস্ট্রেলিয়ার অদ্ভূত সব দাবি, যা শোনামাত্র অবশ্যই পালনীয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
এ শর্ত মানার ক্ষেত্রে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, বিসিবির হাতে আর কোনো সুযোগ ছিল না।
এক কথায় যে কোনো মূল্যে সিরিজের সফল সমাপ্তি চায় বিসিবি। কারণ নিরাপত্তা ইস্যুতে টালবাহানা অস্ট্রেলিয়দের নিত্যসঙ্গী। এবার জুড়েছে করোনা ইস্যু।
অস্ট্রেলিয়ার দেওয়া অদ্ভুত সব শর্তের মধ্যে অন্যতম, মাঠে ক্যামেরা ক্রু প্রবেশ নিষিদ্ধ। সময়মতো কোয়ারেন্টিনে না যাওয়ায় খেলতে পারবেন না মুশফিক-লিটন। একই কারণে মিরপুর গ্রাউন্ডের প্রধান কিউরেটর গামিনির মাঠে প্রবেশ নিষিদ্ধ।
এ ছাড়া সাত দিনে একই ভেন্যুতে পাঁচ ম্যাচসহ ডেডিকেটেড হোটেল ও বিমানবন্দরে বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশনের শর্তটি ইতোমধ্যে পালন করেছে বিসিবি।
এবার ক্রিকেট অস্ট্রেলিয়াকে খুশি করতে আরেকটি উদ্যোগ নিল প্রশাসন।
জানা গেল, সিরিজ চলাকালীন অস্ট্রেলিয়া দল মাঠে প্রবেশ করলে স্টেডিয়াম এলাকায় জনসাধারণ চলাচলও থাকবে নিয়ন্ত্রণের মধ্যে। রাস্তায় থাকতে পারবে না কোনো যানবাহন। সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীও নিয়োজিত থাকবে।
এমন সব তথ্য দিলেন মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ দল এসে খেলে গেছে মিরপুরে। সেই দুই সফরের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছি অস্ট্রেলিয়া দলকে। এর আগে নিরাপত্তা ইস্যুতে তারা বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করেছিল। তাই এতসব আয়োজন তাদের বেলায়। প্রতিটি ম্যাচের দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে মাঠে আসা-যাওয়ায় পথে জিরো ট্রাফিক থাকবে। নিয়মিত নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে বিশেষ বাহিনী নিয়োজিত থাকবে। সর্বমোট তিন স্তরে নিরাপত্তা থাকবে। পুরো এলাকায় জনসাধারণ চলাচল নিয়ন্ত্রিত হবে। সব মিলিয়ে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আমরা সর্বদা প্রস্তুত।’
টিম অস্ট্রেলিয়ার জন্য এসব সুযোগ ও বাড়তি নিরাপত্তাকে অতিরঞ্জিত করে না দেখতে অনুরোধ করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
শুক্রবার তিনি বলেন, ‘স্ট্যান্ডার্ড বায়ো বাবল প্রটোকলে আছে অস্ট্রেলিয়া। এই প্রটোকলের বাইরে অস্ট্রেলিয়া দল বাড়তি কিছু চাহিদার কথা জানিয়েছে, আমরা সেগুলো পূরণের চেষ্টা করেছি। এর বাইরে কিন্তু তেমন কিছু না। বিষয়টিকে অতিরঞ্জিত করে দেখার সুযোগ নেই। বর্তমান পরিস্থিতিতে আমাদের এভাবেই ইভেন্টগুলো আয়োজন করতে হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০১/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,