editor
প্রকাশিত: 2:59 PM, September 21, 2021

সুনামগঞ্জে আদিবাসী নারীসহ ২জনের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে আদিবাসী নারীসহ ২জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তিরা হলেন- জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গুলগাঁও গ্রামের সত্যলাল বৈরাগীর স্ত্রী বেলী রানী হাজং (২৬) ও বিশ^ম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের রাজা মিয়ার ছেলে মাসুক মিয়া (২৪)।
গতকাল সোমবার (২০ সেপ্টেম্ভর) রাতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার মধ্যনগর উপজেলা সীমান্তের গুলগাঁও গ্রামের বাসিন্দা কষক সত্যলাল বৈরাগীর সাথে তার স্ত্রী বেলী রানী হাজং এর বনিবনা হচ্ছিলনা। তাদের মাঝে দীর্ঘদিন যাবত দ্বন্দ চলছিল।
গতকাল সোমবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে তাদের মাঝে ঝগড়া হয়। তারই জের ধরে সন্ধ্যায় গৃহবধু বেলী রানী হাজং নিজ বসতঘরের ধরনার মাঝে গলায় ওরনা পেচিয়ে আত্মহত্যা করে। আর এঘটনাটি এলাকার লোকজন জানতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আদিবাসী গৃহবধুর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
অপরদিকে চালক মাসকু মিয়া ১জন যাত্রী নিয়ে মোটর সাইকেল যোগে বিশ^ম্ভরপুর থেকে তাহিরপুর যাওয়ার সময় গতকাল সোমবার (২০ সেপ্টেম্ভর) সন্ধ্যায় তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর নামক এলাকায় দূঘর্টনার শিকার হয়ে গুরুত্বর আহত হয়। পরে এলাকার লোকজন ২জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিশ^ম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মোটর সাইকেল চালক মাসুক মিয়াকে মৃত বলে ঘোষনা করেন। আর আহত যাত্রী শাহরিন মিয়াকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
বিশ^ম্ভরপুর থানার ওসি মোঃ ইকবাল হোসেন ও মধ্যনগর থানার এসআই অনিক চন্দ্র দেব সাংবাদিকদের পৃথক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট