editor

প্রকাশিত: 2:21 PM, September 13, 2022

সাংবাদিক লতিফ নুতন দৈনিক বাংলা ৭১ এর সিলেট ব্যুরো প্রধান

সাংবাদিক লতিফ নুতন দৈনিক বাংলা ৭১ এর সিলেট ব্যুরো প্রধান

সাংবাদিক লতিফ নুতন দৈনিক বাংলা ৭১ এর সিলেট ব্যুরো প্রধান

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক লতিফ নুতন ঢাকা থেকে প্রকাশিত বিশিষ্ট সাংবাদিক, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক প্রবীর সিকদার সম্পাদিত দৈনিক বাংলা ৭১ এর সিলেট ব্যুরো প্রধান হিসেবে যোগদান করেছেন।

সাংবাদিক লতিফ নুতন ১৯৮৭ সালে ঢাকা থেকে প্রকাশিত বহুল প্রচারিত জনপ্রিয় সাপ্তাহিক,গেদু চাচা বলে খ্যাত মরহুম খন্দকার মোজাম্মেল হক সম্পাদিত আজকের সূর্যোদয় থেকে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে তিনি জাতীয় দৈনিক রুপালী,দৈনিক মাতৃভূমি,বার্তা সংস্থা নিউজ মিডিয়া,দৈনিক আমাদের সময়,দৈনিক আমাদের অর্থনীতি,দৈনিক বর্তমান সহ বিভিন্ন জাতীয় দৈনিকে সিলেট প্রতিনিধি হিসেবে কাজ করেন।

এছাড়া সাংবাদিক,কলমিষ্ট,শিশু সংগঠক লতিফ নুতন সিলেট থেকে প্রকাশিত বৃহত্তর সিলেটের মানচিত্র,পরবর্তীতে দৈনিক সুবজ সিলেটের বার্তা সম্পাদকের দায়িত্ত্ব পালন করেন। তিনি সিলেট থেকে প্রকাশিত দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার সহকারী সম্পাদকের দায়িত্ত্ব পালন করেন। সাংবাদিক লতিফ নুতন সিলেট থেকে প্রকাশিত দৈনিক সিলেটের দিনকালের প্রধান সম্পাদকের দায়িত্ত্ব পালন করেন।

বর্তমানে সাংবাদিক লতিফ নুতন এশিয়ান টিভিতে কাজ করছেন। পাশাপাশি অনলাইন পত্রিকা সুরমা কন্ঠ ডট কম, সিলেটের প্রথম অনলাইন আইটি পত্রিকা নিউজ আইটি বিডি কমের প্রধান সম্পাদকের দায়িত্ত্ব পালন করছেন।

সাংবাদিক লতিফ নুতন সাংবাদিকতার পাশাপাশি এক সময়ে রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৮৮ সালে তিনি শহরের টিলাগড় আঞ্চলিক জাতীয় ছাত্রলীগের সাধারন সম্পাদকের দায়িত্ত্ব পালনের মাধ্যমে তাঁর রাজনীতি শুরু। ১৯৮৯ সালে তিনি সিলেট সরকারী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদকের দায়িত্ত্ব পালন করেন। ১৯৯২ সালে ছাত্রলীগের সিলেট শহর ছাত্রলীগের যুগ্ম আহবায়কের দায়িত্ত্ব পালন করেন। ১৯৯৫ সালে সিলেট সদর থানা যুবলীগের যুগ্ম আহবায়কের দয়িত্ত্ব পালন করেন। ২০০৩ সালের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিলেট মহানগর শাখার সিনিয়র সহ সভাপতির দায়িত্ত্ব পালন করেন। একই বছর লতিফ নুতন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিলেট বিভাগ থেকে প্রথম কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মনোনিত হন। তৎকালীন সময়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ত্ব পালন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক,স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা কৃষিবিদ আফম বাহা উদ্দিন নসিম এমপি, সাধারন সম্পাদকের দায়িত্ত্ব পালন করেন বাবু পংকজ নাথ এমপি। লতিফ নুতন ২০১৯ সাল পর্যন্ত তিন বার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ছিলেন।

লতিফ নুতন একজন শিশু সংগঠক। তিনি জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি দায়িত্ত্ব পালন করেন। পরবর্তী বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য,সহ আন্তজার্তিক সম্পাদক,তথ্য ও গবেষনা সম্পাদক,পরবর্তী সহ সভাপতি মনোনিত হন। বর্তমানে এ দয়িত্ত্বে রয়েছেন।

দুই সন্তানের জনক লতিফ নুতনের দুটি বই আগামী বই মেলায় প্রকাশিত হবে। তাঁর লেখা গ্রন্থ “ সিলেটের ছাত্র রাজনীতির একাল সেকাল” এবং সুন্দরী মনি প্রকাশের অপেক্ষায়। এ ছাড়া তাঁর ধারা বাহিক লেখা অজানা পথে গ্রন্থ প্রকাশিত হবে।

সাংবাদিক লতিফ নুতন সাংবাদিকতা পেশার পাশাপাশি আইটি পেশার সাথে জড়িত। ১৯৯৮ সাল থেকে থেকে বর্তমান পর্যন্ত আইটি পেশায় আছেন। একজন আইটি কর্মী হিসেবে বঙ্গবন্ধু কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের একজন আইটি কর্মী হিসেবে আজও আইটি নিয়ে কাজও গবেষনা করছেন। আইটি নিয়ে তাঁর নিয়মিত লেখা প্রকাশিত হচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির