editor

প্রকাশিত: 9:08 PM, July 19, 2023

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তিও সর্বোচ্চ ১৭৯২

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তিও সর্বোচ্চ ১৭৯২

3

অনলাইন ডেস্ক
লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। ডেঙ্গুতে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুতে রেকর্ড সৃষ্টি হচ্ছে। ভয়ঙ্কর রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। মিনিটে মিনিটে রোগী আসছে হাসপাতালে।

গত ২৪ ঘণ্টায় এবছর রেকর্ড সংখ্যক ১৯ জনের প্রাণহানি ঘটেছে।

জুলাই মাসের ১৯ দিনে ৯৯ জনের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ১৭ হাজার ৮১৪ জনে।

5

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৬ জনে। এর মধ্যে নারী ৮৩ জন এবং পুরুষ ৬৩ জন মারা গেছেন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৩৩ জন। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১ হাজার ৭৯২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৭৯২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৯২২ জন এবং ঢাকার বাইরে ৮৭০ জন।

2

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ১ হাজার ৭৯২ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫২ জনে। ঢাকার ৫৩টি বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৩৭০ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ১৮২ জন। চলতি বছরের এ পর্যন্ত ২৫ হাজার ৭৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১৬ হাজার ২৭২ জন এবং নারী ৯ হাজার ৫২০ জন।

8

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৯৪ জন।অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন এবং মারা গেছেন ৬ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত ১৬৬ জন এবং মারা গেছেন ৩ জন, মার্চে ভর্তি রোগীর সংখ্যা ১১১ জন এবং এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৩ জন এবং মারা গেছেন ২ জন। মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬ জন এবং মারা গেছেন ২ জন। জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন এবং মারা গেছেন ৩৪ জন। জুলাই মাসে শনাক্ত ১৭ হাজার ৮১৪ জন এবং মারা গেছেন ৯৯ জন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে। কারণ অনেক ডেঙ্গু রোগী বাসায় থেকে চিকিৎসা নেন, তাদের হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই।

2

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

4 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

5 স্টাফ রিপোর্টার: 4 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 6 শুক্রবার (২১

1
3