editor
প্রকাশিত: 2:52 PM, December 3, 2024
অনলাইন ডেস্ক
স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের রাজনৈতিক মহল এবং তাদের সংবাদমাধ্যমগুলোতে উসকানিমূলক বক্তব্য বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার নিজের এক্সের এক পোস্টে এ কথা বলেন তিনি। সোমবার আগরতলায় বাংলাদেশি কনস্যুলেটে হামলার নিন্দা জানিয়ে তারেক রহমান তার এক্সের পোস্টে বলেন, ভারতে ভুল তথ্যে ভরা ইকো চেম্বার রয়েছে যার মাধ্যমে দেশটি বাংলাদেশ বিরোধী মনোভাবকে উসকে দিচ্ছে। আগারতলায় বাংলাদেশি কনস্যুলেটে সর্বশেষ হামলায় বিভ্রান্তির যে প্রভাব ফুটে উঠেছে তা শুধু প্রতিবেশীদের মধ্যে বিভেদই সৃষ্টি করবে বলে মনে করেন তিনি।
আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, তাদের অবশ্যই স্বীকার করতে হবে যে, প্রায় ২০০ মিলিয়ন (২০ কোটি) জনসংখ্যার বাংলাদেশ একক কোনো দেশের স্বার্থে কাজ করে না। হাসিনার ক্ষমতাচ্যুতি হওয়ার কারণ উপলব্ধি করে বিশ্বকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের বাইরে গিয়ে ঢাকা-দিল্লির সম্পর্ক উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের জনগণের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের গুরুত্ব অনুধাবন করতে হবে। বিশেষ কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে দুই দেশের সম্পর্কের মূল্যায়নের ক্ষেত্রে জোর দেন তিনি।
তারেক রহমান বলেন, বর্তমানে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন বাংলাদেশ। তবে মনে রাখতে হবে আমরা ধর্মীয় সম্প্রীতি এবং আঞ্চলিক সার্বভৌমত্বের দেশ ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। এখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষ প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত রয়েছে। দলীয় নেতাকর্মীসহ দেশের সবাইকে উসকানির ফাঁদে পা না দেয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ