editor

প্রকাশিত: 1:42 PM, May 12, 2021

জনসমুদ্র শিমুলিয়া, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কিলোমিটার দীর্ঘ যানজট

জনসমুদ্র শিমুলিয়া, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কিলোমিটার দীর্ঘ যানজট

অনলাইন ডেস্ক
জনসমুদ্রে পরিণত হয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট। ঈদ যতো ঘনিয়ে আসছে ততোই ঘাটে ঘরমুখো যাত্রীর সংখ্যা বাড়ছে। আর উত্তরবঙ্গগামী যাত্রীদের ভোগান্তিতে ফেলেছে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে সৃষ্ট হওয়া যানজট।

গত কয়েকদিনের মতো আজও শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় ১ কিলোমিটার হেঁটে যাত্রীদের ঘাটে প্রবেশ করতে হচ্ছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, যাত্রীদের চাপে বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা ফেরিগুলো থেকে যানবাহন ঠিকমতো নামাতে পারছি না। ফলে যানবাহন নামিয়ে ফেরি ছাড়তে দেরি হচ্ছে। ঘাটে ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে। ১৩-১৪টি ফেরি চলছে।

এদিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে চলাচল করা ঘরমুখো মানুষ।

সড়কের টাঙ্গাইল বাইপাস, এলেঙ্গা, সল্লাহ, হাতিয়া এলাকায় যানবাহনের সঙ্গে যাত্রীদের জটলা সৃষ্টি হয়েছে। ঘরমুখো এসব মানুষদের গুনতে হচ্ছে চার থেকে পাঁচ গুন বেশি ভাড়া।

এদিকে চন্দ্রা, গোড়াই, মির্জাপুর ও দেওহাটা এলাকায় যানবাহন ও যাত্রীদের চাপ রয়েছে। যার অধিকাংশই উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার লোক।

এলেঙ্গাতে কয়েক যাত্রী জানান, গার্মেন্টস ছুটি হয়েছে। যত কষ্টই হোক আর ভাড়া যতই লাগুক বাড়িতে যেতেই হবে। কারণ পরিবার পরিজন নিয়ে ঈদ করার আনন্দই আলাদা।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মো.শফিকুল ইসলাম বলেন, মহাসড়কে গাড়ির চাপ রয়েছে। যানজট নেই। ধীর গতিতে যানবাহন চলাচল করছে। যাতে যানজটের সৃষ্টি না হয় এজন্য পুলিশ মহাসড়কে কাজ করে যাচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,