editor
প্রকাশিত: 9:41 PM, May 13, 2021
অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়নস লীগের ফাইনালের ভেন্যু ঠিক করা ছিল আগেই। তুরস্কে হওয়ার কথা ছিল ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার ফাইনাল। মাঠে দর্শক ফেরাতেই উয়েফা সেখান থেকে ফাইনাল সরিয়ে নিলো। ২৯ মে চ্যাম্পিয়নস লীগের ফাইনাল হবে পর্তুগালে।
দারুণ এক ফাইনালের প্রত্যাশা। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও চেলসি। দুটি দলই ইংল্যান্ডের। করোনাভাইরাস সতর্কতায় তুরস্ককে ‘রেড’ জোনে রেখেছে ইংল্যান্ড। তবে পর্তুগাল আছে তাদের ‘গ্রিন’ লিস্টে।
তাই পর্তুগালে ফাইনাল হলে ম্যানসিটি কিংবা চেলসি সমর্থকদের কোয়ারেন্টিনের প্রয়োজন পড়বে না। ইংলিশ দুই ক্লাবের ৬ হাজার করে দর্শক থাকবেন ফাইনালে।
উয়েফা জানিয়েছে, এবারের চ্যাম্পিয়নস লীগ ফাইনালে গ্যালারিতে উপস্থিত থাকবেন ১২ হাজার দর্শক। নতুন ঘোষণায় চ্যাম্পিয়নস লীগের ফাইনালের ভেন্যু পর্তুগিজ শহর পোর্তোর এস্তাদিও দু দ্রাগাও। আগের নির্ধারিত ভেন্যু ছিল ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়াম।
‘অল ইংলিশ’ ফাইনাল হওয়ায় ওয়েম্বলিতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল উয়েফা। এ ব্যাপারে তারা যুক্তরাজ্য সরকার ও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনে সঙ্গে আলোচনাতেও বসেছিল। কিন্তু স্পন্সর, ভিআইপি ও ব্রডকাস্টারদের কোয়ারেন্টিন ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা। ফলে পর্তুগিজ শহর পোর্তোকে বেছে নিয়েছে উয়েফা।
এ নিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লীগের ফাইনাল হতে যাচ্ছে পর্তুগালে। গত বছর নকআউট ও ফাইনাল হয়েছিল ইউরোপিয়ান দেশটির রাজধানী লিসবনে। সেখানে প্যারিস সেন্ত জার্মেইকে হারিয়ে শিরোপা জিতেছিল বায়ার্ন মিউনিখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,