editor

প্রকাশিত: 4:57 PM, May 25, 2021

নিরাপত্তা শঙ্কায় কাবুলে দূতাবাস বন্ধের ঘোষণা অস্ট্রেলিয়ার

নিরাপত্তা শঙ্কায় কাবুলে দূতাবাস বন্ধের ঘোষণা অস্ট্রেলিয়ার

অনলাইন ডেস্ক
নিরাপত্তা নিয়ে শঙ্কায় আফগানিস্তানে দূতাবাস বন্ধ করে দেয়ার আকস্মিক ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। আজ মঙ্গলবার এ ঘোষণা দিয়ে বলা হয়েছে, আফগানিস্তান থেকে বিদেশি সেনাদের যেহেতু প্রত্যাহার করে নেয়া হচ্ছে, তাই কাবুলের নিরাপত্তা পরিস্থিতি ক্রমশই অনিশ্চিত হয়ে পড়ছে।

এর প্রেক্ষিতে সেখানে অস্ট্রেলিয়ার দূতাবাস এ সপ্তাহে বন্ধ করে দেয়া হবে। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। এতে বলা হয়, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, অন্তর্বর্তী পদক্ষেপ হিসেবে আগামী ২৮ শে মে বন্ধ করে দেয়া হবে ওই দূতাবাস। ফলে এখন আর মাত্র তিনদিন বাকি আছে। উল্লেখ্য, আফগানিস্তান থেকে চূড়ান্ত দফায় সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং মিত্রবাহিনী। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী যুদ্ধের ইতি ঘটতে যাচ্ছে।

ফলে আফগানিস্তান ফের তালেবানদের কব্জায় যাওয়ার এক আশঙ্কা দেখা দিয়েছে। কারণ, বিদেশি শক্তিগুলোর উপস্থিতি থাকা সত্ত্বেও দুই দশক ধরে আফগানিস্তানের নিরাপত্তা সার্ভিসগুলো এবং কাবুলে নির্বাচিত সরকার এখনও রয়ে গেছে ভঙ্গুর অবস্থায়। এ অবস্থায় পশ্চিমা কূটনীতিক এবং সামরিক কর্মকর্তাদের কাজ বেড়ে গেছে। আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানের আশঙ্কা করছেন তারা। এ অবস্থায় কিভাবে আফগানিস্তানে ভবিষ্যতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় তা নিয়ে ভাবছেন তারা।
কাবুলে অবস্থানরত বিদেশি প্রতিরক্ষা বিষয়ক এক কর্মকর্তা বলেছেন, বিদেশি দূতাবাসগুলোকে মানবাধিকার নিয়ে কাজ করতে হবে। যদি তাতেও তারা বিপদের মুখে পড়েন তাহলে সেখানে থাকার কোনো কারণ থাকবে না। তিনি আভাস দেন যে, সামনের সপ্তাহ ও মাসগুলোতে অস্ট্রেলিয়ার পথ অনুসরণ করবে আরো কিছু দেশের দূতাবাস।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে