admin
প্রকাশিত: 2:33 PM, June 10, 2021
অনলাইন ডেস্ক
বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের লক্ষ্মীপুরা এলাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্টাইল ক্রাফট লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-গাজীপুরের ওই অংশে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়েছিল।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর বলেন, আজ সকাল আটটার দিকে শ্রমিকেরা তাঁদের বকেয়া বেতন, বার্ষিক ছুটিসহ বিভিন্ন দাবিতে কারখানার সামনে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সকাল সাড়ে নয়টার দিকে তাঁরা পাশের ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে ওই পথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা পৌনে একটার দিকে পুলিশের হস্তক্ষেপে সড়ক থেকে সরে যান তাঁরা। তবে সড়কের পাশে বিক্ষোভ চলতে থাকে।
কারখানার শ্রমিক জহিরুল ইসলাম বলেন, গত মঙ্গলবার মালিক কারখানায় এলেও তাঁদের বিভিন্ন মাসের আংশিক বকেয়া বেতন, বার্ষিক ছুটিসহ বিভিন্ন পাওনা পরিশোধের বিষয়ে কোনো প্রতিশ্রুতি না দিয়ে চলে যান। তাই আজ সকালে শ্রমিকেরা কর্মবিরতি ও সড়ক অবরোধে নামেন। এর আগে গত ঈদের ছুটির আগে এপ্রিল মাসের বেতন–ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে শ্রমিকেরা আন্দোলনে নামেন। তখন শ্রমিকদের আন্দোলনের মুখে ওই মাসের আংশিক পাওনাদি পরিশোধ করা হয়।
তবে এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
ডিএসএস/১০ জুুন ২০২১/রুজি
আমাদের ইউটিউব-
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,