editor
প্রকাশিত: 6:42 PM, June 19, 2021
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত নদী যাদুকাটায় নিখোঁজ যুবকের লাশ প্রায় ২২ ঘন্টার পর উদ্ধার করেছে ডুবরিদল সহ স্বজনরা।
নিহত যুবক উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া টেকেরগাও গ্রামের আক্ষেপ আলীর ছেলে হাসিবুর মিয়া (৩৫)।
অনেক খোঁজাখুজির পর শনিবার দুপুরে বৈরী আবহাওয়ার মধ্যে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া বড়টেক পাকা রাস্তার মাথায় যাদুকাটা নদী থেকে ডুবন্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে ডুবরিদল ও স্বজনরা। এ সময় নিহতর স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনদের সহযোগিতায় পুলিশ ও ডুবরিদল যাদুকাটা নদী থেকে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে। নিহতর পরিবারের কোনোরকম আপত্তি না থাকলে স্বজনদের কাছে লাশ হস্তার করা হবে।
প্রসঙ্গত, শুক্রবার বিকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া বড়টেক পাকা রাস্তার মাথায় যাদুকাটা নদীতে লাকড়ী কুড়াতে গিয়ে নৌডুবিতে হাসিবুর মিয়া নিখোজ হন। এসময় ডুবন্ত নৌকায় থাকা জিয়াউল হক (৯) ও সাইফুল মিয় (৫) নামে দুই শিশুকে পর্যটকবাহী নৌকার লোকজন উদ্ধার করতে পারলেও হাসিবুরকে উদ্ধার করতে পারেনি।
ডিএসএস/১৯জুন/২০২১/রেদওয়ান
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির