editor

প্রকাশিত: 8:25 PM, May 31, 2022

সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও চাঁদাবাজি বাণিজ্য জমজমাট: গুলিবৃদ্ধ হয়ে আহত ৪

সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও চাঁদাবাজি বাণিজ্য জমজমাট: গুলিবৃদ্ধ হয়ে আহত ৪

সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও চাঁদাবাজি বাণিজ্য জমজমাট: গুলিবৃদ্ধ হয়ে আহত ৪

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ^ম্ভরপুর ও মধ্যনগর উপজেলা সীমান্তে জমজমাট হয়ে উঠেছে চোরাচালান বাণিজ্য। আর এই চোরাচালানকে কেন্দ্র করে বিজিবি, পুলিশ ও সাংবাদিকদের নাম ভাংগিয়ে চলছে চাঁদাবাজি। আর এই চাঁদার টাকা বিকাশের মাধ্যমে লেনদেন করা হয় বলে খবর পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে- অবৈধ ভাবে ভারত থেকে সুপারী, কাঠ ও গরুসহ মাদকদ্রব্য পাচাঁর করার সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে আহত হয়েছে জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের ওয়াজিদ মিয়ার ছেলে মাসুক মিয়া (৪০), তার ছোট ভাই ঈমান আলী (৩৫), একই গ্রামের আজাদ মিয়ার ছেলে নয়ন মিয়া (৩২) ও পাশর্^বর্তী ঝুমগাঁও গ্রামের আজিজ মিয়ার ছেলে সুমন মিয়া (৩০)।
আজ মঙ্গলবার (৩১ মে) সকালে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়- প্রতিদিনের মতো গতকাল সোমবার (৩০ মে) সন্ধ্যার পর থেকে জেলার দোয়ারাবাজার উপজেলার ঝুমগাঁও সীমান্ত দিয়ে মাসুক মিয়া, ঈমান আলী, নয়ন মিয়া, সুমন মিয়া ও তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্তের যাদুকাটা নদী, পুরান লাউড়, শাহ-আরেফিনের মোকাম, মনাইপাড় এলাকা দিয়ে আমিনুল ইসলাম, জজ মিয়া, রফিক মিয়া, এরশাদ মিয়া, নাজিম মিয়া, শহিদ মিয়া, চাঁনপুর সীমান্তের রাজাই, নয়াছড়া, বারেকটিলা এলাকা দিয়ে আবু বক্কর, আলমগীর, সাহিবুর রহমান, বুটকুন মিয়া, রফিকুল ইসলাম, টেকেরঘাট সীমান্তের রজনীলাইন, বরুঙ্গাছড়া, বড়ছড়া, ভাঙারঘাট, খনিপ্রকল্প এলাকা দিয়ে ইসাক মিয়া, কামাল মিয়া, শরীফ মহলদার, মানিক মহলদার, বালিয়াঘাট সীমান্তের লাকমা ও লালঘাট এলাকা দিয়ে ইয়াবা কালাম মিয়া, কাসেম মিয়া, জিয়াউর রহমান জিয়া, বীরেন্দ্রনগর সীমান্তের জঙ্গলবাড়ি, রঙ্গাছড়া ও সুন্দরবন এলাকা দিয়ে লেংড়া জামাল, মস্তো মিয়া ও চারাগাঁও সীমান্তের এলসি পয়েন্ট, কলাগাঁও, বাঁশতলা তেতুলগাছ ও লালঘাট এলাকা দিয়ে খোকন মিয়া, রমজান মিয়া, শফিকুল ইসলাম ভৈরব, বাবুল মিয়া, হারুন মিয়া, মানিক মিয়া, জামির আলী, আমির আলী, হাদিস মিয়া, আনোয়ার মিয়া, কদ্দুস মিয়াগং পৃথক ভাকে ভারত থেকে সুপারী, কাঠ, কয়লা, পাথর, মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা, গরু, ঘোড়া, নাসিরউদ্দিন বিড়ি, মোটর সাইকেল, চাল ও অস্ত্র পাচাঁর শুরু করে।
কিন্তু রাত অনুমান ৮টার সময় চোরাচালানের মাধ্যমে পাচাঁরকৃত সুপারী ও কাঠের টাকার ভাগভাটোয়ারা নিয়ে ভারতীয় খাসিয়ারা দোয়ারাবাজারের ৪ চোরাকারবারীকে গুলি করে। এঘটনা তারা গুলিবৃদ্ধ হয়ে আহত হওয়ার পর ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে সারারাত নিজ বাড়িতে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু গুলিবৃদ্ধদের শারীরিক অবনতি হওয়ায় আজ মঙ্গলবার সকালে সিলেট পাঠানো হয়েছে। এদিকে তাহিরপুর সীমান্তের চোরাকারবারীরা নিরাপদে তাদের মালামাল পাচাঁর করেছে। এজন্য সাংবাদিকদের নাম ভাংগিয়ে ১ নৌকা অবৈধ মালামাল থেকে হাবিব সারোয়ার আজাদ মিয়া ২হাজার টাকা, আব্দুর রাজ্জাক ১হাজার ৫শ টাকা চাঁদা নেওয়াসহ সোর্স শফিকুল ইসলাম ভৈরব, কালাম মিয়া, ইসাক মিয়া, জিয়াউর রহমান জিয়া ও জজ মিয়াগং থানার নাম ভাংগিয়ে ১ মে.টন চোরাই কয়লা থেকে ১হাজার টাকা, বিজিবি ক্যাম্পের নামে ২হাজার টাকা চাঁদা নেওয়াসহ বিভিন্ন মালামাল থেকে মোটা অংকের চাঁদা উত্তোলন করছে। এসব চাঁদাবাজদের বিরুদ্ধে থানায় রয়েছে একাধিক মামলা।
এব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন- ঝুমগাঁও সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে ৪ বাংলাদেশী আহত হওয়ার খবর পেয়েছি। কিন্তু এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোঃ মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন- ভারত থেকে কাঠ আনতে গিয়ে গুলিবৃদ্ধ হয়ে যারা আহত হয়েছে, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে। এব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির