কোম্পানীগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে ছয়জন নিহত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই ৫ জন এবং অপরজন হাসপাতালে মারা যান। বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের গোয়াইনঘাট থানাধীন সুন্দ্রাগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে কাজি আমির উদ্দিন নামক একজনের পরিচয় পাওয়া গেছে। আমির উদ্দিনের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালিবাড়ি গ্রামে। তিনি কোম্পানীগঞ্জের পারোয়া-আনোয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া … Continue reading কোম্পানীগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে ছয়জন নিহত