editor
প্রকাশিত: 11:49 PM, November 1, 2021

সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ী সায়েম আহমেদ চৌধুরী ও তার ভাই গোলাম আম্বিয়া চৌধুরী, ভাবী সৈয়দা নারগিছ জাহান মাহবুবা।
গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানপিং শেরপুর এলাকার গোলাম মোস্তফা চৌধুরীর পুত্র সিলেট নগরীর সিটি সেন্টারের লাবন্য ফেব্রিক্স ও ফেবিক্স জোনের স্বাত্তাধিকারী সায়েম আহমেদ চৌধুরী উপর আজ হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বাড়ি হতে শহরে ফেরার পথে উপজেলার ফুলবাড়ী এলাকায় পৌছা মাত্র ১০/১২জন সন্ত্রাসী মুখ বাধা অবস্থায় হামলা চালায়। এ সময় তিনিও তার বড় ভাই গোলাম আম্বিয়া চৌধুরী ও ভাবী সৈয়দা নারগিছ জাহান মাহবুবা গুরুত্বর আহত হন।
স্থানীরা জানান, ব্যবসায়ী সায়েম আহমেদ চৌধুরী যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি গোলাপগঞ্জ উপজেলা যুবদল আয়োজিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ গ্রহন করে আসছেন। সেই শক্রতা থেকে ক্ষমতাসীন দলের লোকজন এই হামলা চালাতে পারে বলে তারা আশংকা করছেন। আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের এমএমজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠান। বর্তমানে সায়েম আহমেদ চৌধুরী, তার বড় ভাই গোলাম আম্বিয়া চৌধুরী ও ভাবী সৈয়দা নারগিছ জাহান মাহবুবা গুরুত্বর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছেন।
এই বিষয়ে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ব্যবসায়ী সায়েম আহমেদ চৌধুরী একজন রাজনৈতিক কর্মী। তিনি বিএনপির অঙ্গসংগঠন যুবদলের গোলাপগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে পালন করে আসছেন। তিনি যুবদলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকেন। তার উপর হামলা হতে পারে সেটা রাজননৈতিক ব্যাপার। অভিযোগ পেলে আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখবো।
এই বিষয়ে সায়েম আহমেদ চৌধুরীর বড় ভাই গোলাম আম্বিয়া চৌধুরী জানান, আমরা হামলার ঘটনায় থানা অভিযোগ নিয়ে গেলে থানা কর্তৃপক্ষ তা গ্রহণ করেন নি। কোর্টের মাধ্যেমে অভিযোগ দাখিল করা হবে।
সায়েম আহমদ চৌধুরীর উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন সিটি সেন্টার ব্যবসায়ী সমিতি ও গোলাপগঞ্জ উপজেলা যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠন গুলো।
সিলেট সিটি সেন্টার ব্যবসায়ী সমিতি : অপর এক বিবৃতিতে সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মুনিম মল্লিক ও সাধারন সম্পাদক আব্দুস সামাদ বলেন, অবিলম্বের হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের আওতায় এনে বিচারের ব্যবস্থা করুন। অন্যতায় আমরা ব্যবসায়ীরা আন্দোলন সংগ্রামের ডাক দিতে বাধ্য হবে।
গোলাপগঞ্জ উপজেলা যুবদল : এক বিবৃবিতে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি হেলালুজ্জামান হেলাল ও সাধারণ সম্পাদক আমিন ইউ আহমদ বলেন, দেশে গণতন্ত্র নেই, তাই ব্যবসায়ীদের উপর এধরনের ন্যক্কার জনক হামলা। তদন্ত করে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।
8 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
1 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
1 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 4 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে
7 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
3 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
5 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
8 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
1 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা