editor
প্রকাশিত: 7:57 PM, March 3, 2022

নাসুম ঘূর্ণিতে ৬১ রানের বড় জয় টাইগারদের
অনলাইন ডেস্ক
ব্যাট হাতে হাফসেঞ্চুরিতে লিটন কুমার দাস দলকে এনে দিলেন লড়াইয়ের পুঁজি। এরপর বল হাতে আফগানদের ধসিয়ে দিলেন নাসুম আহমেদ ও শরীফুল ইসলামরা। তাদের নৈপুণ্যে ৬১ রানের বড় জয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১৭.৪ ওভারে মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। সর্বোচ্চ ২৭ রান আসে নাজিবউল্লাহ জাদরানের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ৪টি এবং শরীফুল ইসলাম ৩টি উইকেট নেন।
১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ রানেই ৪ উইকেট খুইয়ে বসে আফগানিস্তান। প্রথম চার উইকেটই নাসুম আহমেদের। শুরুর বিপর্যয় কাটিয়ে উঠার চেষ্টা করছিল সফরকারীরা।
কিন্তু ৫ রানের ব্যবধানে অধিনায়ক মোহাম্মদ নবী ও নাজিবউল্লাহ জাদরানকে তুলে নিয়ে তাদের আশায় পানি ঢেলে দেন সাকিব। শেষ ৪ উইকেটের তিনটি নেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। মোস্তাফিজের শিকার একটি।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অভিষিক্ত মুনিম শাহরিয়ারকে নিয়ে ওপেন করতে নামেন নাঈম শেখ। তবে ৫ বলে ২ রান করে ফজলহক ফারুকীর শিকার হয়ে নাঈম ফেরেন সাজঘরে। মুনিম চমৎকার শুরুর পর রশিদ খানের এলবির ফাঁদে পরে থামেন ব্যক্তিগত ১৭ রানে। ১৮ বলের ইনিংসে মেরেছেন ৩ বাউন্ডারি। চারে নামা সাকিব আল হাসানও থিতু হতে পারেননি। ৬ বলে ৫ রান করে পরিণত হন কায়েস আহমেদের শিকারে । ৪৭ রানে ৩ উইকেট খোয়ানো বাংলাদেশকে টানেন লিটন। অধিনায়ক রিয়াদের সঙ্গে ১৯ বলেই তুলে ফেলেছিলেন ৩৩ রান। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে প্রথম বল থেকেই আক্রমণাত্মক খেলার প্রতিশ্রুতি দেয়া রিয়াদও বাউন্ডারির খাতা খুলেন ছক্কা হাঁকিয়ে। তবে ৭ বলে ১০ রান করে আজমতউল্লাহ ওমারজাইয়ের বলে আউট হয়ে যান রিয়াদ। আফিফ হোসেনকে নিয়ে শুরু হয় লিটনের নতুন লড়াই। পঞ্চম উইকেটে ৪৬ রান যোগ করেন দু’জন। তবে বল খেলেছেন ৩৮টি। ১৭তম ওভারের শেষ বলে আউট হন লিটন। ৪৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬০ রানের ইনিংস সাজান এ ডানহাতি। পরের ওভারে বিদায় নেন আফিফও। ২৪ বলে ২ বাউন্ডারিতে তার অবদান ২৫ রান। ইয়াসির আলী (৮) ও শেখ মেহেদী (৫) কাটা পড়েন রানআউটে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৫ রানে থামে বাংলাদেশ। এর মধ্যে ১৬ রানই এসেছে অতিরিক্ত খাত থেকে। আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন ফারুকী এবং ওমারজাই।
সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ, ব্যাটিং
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৫/৮ (লিটন দাস ৬০, আফিফ ২৫, মুনিম ১৭; ফারুকী ২/২৭, আজমতউল্লাহ ২/৩১, রশিদ ১/১৫)
আফগানিস্তান: ১৭.৪ ওভারে ৯৪ (নাজিব ২৭, আজমতউল্লাহ ২০, নবী ১৬; নাসুম ৪/১০, শরীফুল ৩/২৯, সাকিব ২/১৮)
ফল: বাংলাদেশ ৬১ রানে জয়ী
ম্যাচসেরা: নাসুম আহমেদ
সিরিজ: ২ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,