editor

প্রকাশিত: 5:37 PM, March 5, 2022

গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সভাপতি সুমন : সাধারণ সম্পাদক লিমন

গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সভাপতি সুমন : সাধারণ সম্পাদক লিমন

গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সভাপতি সুমন : সাধারণ সম্পাদক লিমন

6
সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সিলেট নগরীর ২৭ নং ওয়ার্ডের বৃহত্তর গোটাটিকর এলাকার ‘গোটাটিকর ব্রাদার্স ক্লাব’ এর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৪মার্চ শুক্রবার বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন  হাজী তুরণ মিয়া, নির্বাচন পরিচালনা কমিটির সচিব আকতার উদ্দিন, প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জাবিদ উদ্দিন। নির্বাচন ও ভোট গননা শেষে রাত ৯টা ৩০মিনিটের সময় ফলাফল ঘোষণা করেন সচিব আকতার উদ্দিন। নির্বাচনে মোট ৫৩৩ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৪৫১ জন।
সুশৃঙ্খল ও উৎসবমূখর পরিবেশে নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হন সুমন আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক পদে লিমন আহমদ।
এছাড়া সহ-সভাপতি পদে আব্দুস সামাদ, সহ-সাধারণ সম্পাদক পদে মুহিবুর রহমান রনি, সাংগঠনিক সম্পাদক পদে নিজামুল ইসলাম সুমন, সহ-সংগঠনিক সম্পাদক পদে এমাদ হোসেন,কোষাধ্যক্ষ পদে রুবেল আহমদ, প্রচার সম্পাদক পদে রফিক আহমদ, ক্রীড়া সম্পাদক পদে ওবায়দুর রহমান মাহিন,সহ-ক্রীড়া সম্পাদক পদে আল-আমিন আহমদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে সানিয়ান আহমদ চৌধুরী, সহ-প্রচার সম্পাদক পদে  জাহিদ হাসান, নির্বাহী সদস্য পদে রফিকুল ইসলাম লিংকন ,খালেদ আহমদ, নাসির উদ্দিন রুবেল আহমদ নির্বাচিত হন।
নির্বাচন চলাকালীন সময়ে ভোট কেন্দ্র পরিদর্শন করেন সিলেট মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র এড.রোকসানা বেগম শাহনাজ, ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আজম খান, আলমপুর ফাঁড়ির ইনচার্জ আবদুল জলিল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও মুরব্বি হাজি সাইস্তা মিয়া।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

1 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

5 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

1 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয়

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

2 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

5 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

8 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

8 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

3 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা

1
4